Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

তিনি বলেছেন, আশাধারী হওয়া অন্য সকল অবস্থা থেকে শ্রেয়ঃ, সকল মর্যাদার শ্রেষ্ঠ মর্যাদা । প্রভৃমিলনের আশা বিলদ্বিত মৃত্যুকে অনুমোদন করে না। আমি বলি, আয়াতে উল্লেখিত সম্বোধনের উদ্দেশ্য এই যে, আল্লাহমিলনের আতিশয্য যেনো সুচিহ্নিত হয়। এভাবে আয়াতের অর্থ দাড়াবে এরকম-_: আল্লাহু মিলনের আশায় মৃত্যু কামনা করো। জননী আয়েশা থেকে ইবনে সা'দ, বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন_আমি শুনেছিলাম, সকল নবীকেই মৃত্যুর পূর্বে এই অধিকার দেয়া হতো যে, পৃথিবীতে থাকো অথবা আমার নিকট চলে এসো । অথচ অন্তিম সময়ে যখন রসুলেপাক স. এর রোগযস্ত্রণা বেড়ে যাচ্ছিলো, তখন আমি তাকে বলতে শুনলাম, “মায়াপ্লাজিনা আনআমাল্সাহু আলাইহিম মিনান্নাবীয়্যিনা ওয়া সিদ্দিকীনা ওয়াশ্শুহাদায়ি ওয়াস্সলিহিনা ওয়া হুসনা উলা-য়িকা রফিক" (তাদের সঙ্গে যাদের প্রতি আল্লাহ্‌পাক অনুগ্রহরাশি বর্ষণ করেছেন। তারা নবী, সিদ্দিক, শহীদ ও সতকর্মশীল এবং তারাই উত্তম সঙ্গী)। একথা শুনে আমি বুঝতে পারলাম তাকে আল্লাহ্‌পাক পৃথিবীতে থাকা না থাকা সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার অধিকার দিয়ে দিয়েছেন। জননী আয়েশা থেকে নাসায়ীর বর্ণনা এসেছে- অস্তিমকালে রসুল পাক স. আমার কোলে হেলান দিয়েছিলেন। এক সময় তিনি বেহুশ হয়ে গেলেন। আমি তীর পবিভ্র শরীরে হাত বুলিয়ে দিচ্ছিলাম এবং প্রার্থনা করছিলাম, “হে মানুষের প্রতিপালক! ব্যাধির যন্ত্রণাধিক্য দূর করে দাও । এমন সময় তিনি সংজ্ঞা ফিরে পেলেন। তার পবিত্র হাত আমার হাত থেকে পৃথক করে নিলেন এবং বললেন, না। আমিতো আল্লাহ্পাকের নিকট সর্বশ্রেষ্ঠ বন্ধুর কামনা করছি। আল্লামা তিবরানী থেকে বর্ণিত হয়েছে হজরত আজরাইল হজরত ইব্রাহিম আ. এর নিকট রূহ কবজের উদ্দেশ্যে এলেন । হজরত ইব্রাহিম বললেন, এরকম দৃশ্য কি কখনো দেখেছো যে, বন্ধ বন্ধুর প্রাণহরণ করে? হজরত আজরাইল একথা আল্লাহ্‌র সকাশে উপস্থাপন করলেন । আল্লাহ্‌পাক তাকে বললেন, তুমি ইব্রাহিমকে বলে দাও, এরকম কি কোথাও কখনো হয়েছে যে, বন্ধু তার বন্ধুর সঙ্গে মিলনে অনীহ? হজরত আজরাইলের নিকট থেকে একথা শুনে হজরত ইব্রাহিম বললেন, আলহামদুলিল্লাহ্‌! আমি প্রস্তত। হজরত ইউসুফ আ. বলেছেন, হে আমার আল্লাহ্‌! আমাকে ইসলামে প্রতিষ্ঠিত অবস্থায় মৃত্যু দান করো এবং তোমার সৎ বান্দাদের সঙ্গে মিলিয়ে দাও। হজরত আলী বলতেন, আমার কোনো ভয় নেই- যদি মৃত্যু আমার সঙ্গী হয় অথবা আমি মৃত্যুর সঙ্গী হই। ইবনে আসাকের তার ইতিহাস গ্রন্থে এই বিবরণগুলো লিপিবদ্ধ করেছেন। হজরত আম্মার সিফ্ফিনের যুদ্দের সময় বলেছিলেন, আজ আমি বন্ধুদের সঙ্গে, অর্থাৎ হজরত মোহাম্মাদুর রসুলুল্লাহ্‌ স. ও তার দলের সঙ্গে মিলিত হবো। এই উক্তিটি তিবরানী তার কবীরে এবং আবু নাঈম তার দালায়েলে উল্লেখ করেছেন। , তাফসীরে মাযহারী/১৯৭ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।