হজরত সাওবান থেকে ইমাম মালেক এবং বাজাজ বর্ণনা করেছেন--রসুলুল্লাহ্ স. তার প্রার্থনায় বলতেন, আয় আল্লাহ্! যখন আপনি মানুষের মধ্যে ফেতনার বিস্তার ঘটাবেন, তখন আমাকে ফেতনামুক্ত অবস্থায় আপনার সন্নিধান দানে ধন্য করবেন। ইমাম মালেক বলেছেন, হজরত ওমর তার প্রার্থনায় বলতেন, হে আমার আল্লাহ্! আমি' এখন শক্তিহীন, বয়সের ভারে ভারাক্রান্ত, আর এদিকে আমার দায়িত্বের সীমানা সুবিস্তৃত। হে আমার পরম প্রভু! আমার দ্বারা কারো অধিকার বিনষ্ট হওয়ার পূর্বে শাস্তির সঙ্গে আপন সকাশে টেনে নিও । এই প্রার্থনার একমাস অতীত না হতেই হজরত ওমর ইন্তেকাল করেছিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। হজরত আমর বিন আম্াসা থেকে তিবরানী বর্ণনা করেছেন, রসুলপাক স. নির্দেশ করেছেন, তোমরা কেউ মৃত্যুপ্রার্থনা কোরো না। তবে যদি আমলে আস্থা না থাকে (অসতকর্মে লিপ্ত হওয়ার আশংকা দেখা দেয়) তবে মৃত্যুপ্রার্থী হতে দোষ নেই। আর যখন ইসলামের মধ্যে ছয়টি অপকর্মের প্রচলন দেখতে পাবে তখন মৃত্যু কামনা করবে । তখন তোমাদের জীবনের অধিকার তোমরা ছেড়ে দিও (মৃত্যু কামনা করতে ছিধান্িত হয়ো না)। সেই ছয়টি অপকর্ম হচ্ছে- ১. (ব্যাপক) রক্তপাত ২. অপ্রবীণের রাজ্য শাসন ৩. বাধ্যবাধকতার অতিরিক্ততা ৪. মূর্থদের নেতৃত্ব ৫. মামলার রায় ক্রুয়বিক্রয় ৬. কোরআন পাঠে সাঙ্গীতিক প্রাধান্য প্রদান। ইবনে আব্দুল বার বলেছেন, হজরত আমর বিন আম্বাসাকে কিছুসংখ্যক লোক জিজ্ঞেস করেছিলো, আপনি মৃত্যু কামনা করেন কেনো? মৃত্যুকামনা তো নিষিদ্ধ। তিনি বলেছিলেন, আমি রসুল পাক স. কে বলতে শুনেছি, ছয়টি বন্ত প্রকাশ পাওয়ার পূর্বেই মৃত্যুবরণ কোরো [মৃত্যুপ্রার্থী হয়ো) - ১. মূর্থের রাজ্যশাসন ২. শর্ত ও বাধ্যবাধকতার ছড়াছড়ি ৩. বিচারের রায় বেচাকেনা 8. নিঃশংকচিত্ত রক্তপাত ৫. স্বজনবন্ধন ছিন্ন করা ৬. কোরআন মজীদকে সঙ্গীত তুল্য ধারণা করা (ইচ্ছেমতো রাগরাগিনী সহযোগে কোরআন তেলাওয়াত করা)। হজরত আব্দুল্লাহ্ ইবনে ওমর থেকে হাকেম এবং হজরত আবু হোরায়রা থেকে ইবনে সা'দও এরকম বর্ণনা করেছেন। ফেতনার আশংকায় সলফে সালেহীনদের (পরবর্তী সতকর্মশীলদের) অনেকেই মৃত্যু কামনা করেছেন। এরকম বর্ণনা করেছেন খালিদ বিন মায়্দান থেকে ইবনে সা'দ, ইবনে আসাকের, আবু নাঈম এবং হজরত আবু দারদা থেকে মাকহুল, ইবনে আবিদুদ্ুন্ইয়া- হজরত আবু হোজায়ফা থেকে ইবনে আবী শায়বা, ইবনে আবিদুদ্ুন্ইয়া-হজরত আবু বকরা থেকে খতীব, শায়বা, বায়হাকী এবং হজরত ইরবাম বিন সাকিলা থেকে তিবরানী ও ইবনে আসাকের। কেউ যদি আল্লাহ্পাকের সঙ্গে মিলনের আকাঙ্বায় মৃত্যুকে আহবান জানায়, তবে তা উত্তম। জুন্ুনমিসরী থেকে ইবনে আসাকের বর্ণনা করেছেন, তাফসীরে মাধহারী/১৯৬ . ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।