বিওচ্ছদকন্টকিত এই পৃথিবীবাসের অবসান কামনা করে মৃত্যুকে স্বাগত জানাও । এই ব্যাখ্যাসুত্রে আয়াতটি মুবাহিলার আয়াতের দৃষ্টান্ত হবে। হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে- রসুলুল্লাহ স. বলেছেন, এই ইহুদীরা যদি মৃত্যু কামনা করতো, তবে ধরাপৃষ্ঠে আর কোনো ইহুদী অবশিষ্ট থাকতো না। সকলেই ধ্বংস হয়ে যেতো। বায়হাকী তার দালায়েল পুস্তকে হাদিসটি উল্লেখ করেছেন। বোখারী ও মুসলিম উল্লেখ করেছেন কিছু শব্দ পরিবর্তন সহযোগে । ইবনে আবী হাতেম এবং ইবনে জারীর মওকুফ পদ্ধতিতে হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন। আয়াত শেষে বলা হয়েছে, “ইনকুনতৃম ছৃদিক্ন-- এর অর্থ যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ তোমরা যদি মনে করো, তোমরা সত্যবাদী তবে মৃত্যু কামরা করো। রিটের জ্ঞাতব্যঃ মৃত্যু কামনা সিদ্ধ না অসিদ্ধ, এই সমস্যাটির নিরসন হওয়া প্রয়োজন । একথা ঠিক যে, দৈহিক কিংবা আর্থিক বিপদাপদ অথবা সন্তানসন্ততি বা প্রিয়জনের মৃত্যুর কারণে মৃত্যু কামনা করা সিদ্ধ নয়। হজরত আনাসের বর্ণনায় এসেছে- রসুলপাক স. এরশাদ করেছেন, বিপদাপদের কারণে তোমরা কখনো মৃত্যু চেয়ো না। অন্তর যদি অতি ভারাক্রান্ত হয়ে পড়ে তবে শুধু এতোটুকু বলো, হে আল্লাহ! যতোক্ষণ জীবিত থাকা আমার জন্য কল্যাণকর, ততোক্ষণ আমাকে জীবিত রাখো। আর মৃত্যু যখন আমার জন্য কল্যাণকর হবে, তখনই আমাকে মৃত্যু দিও। বোখারী, মুসলিম । বোখারী ও মুসলিমে আরো বর্ণিত হয়েছে, যে মৃত্যুবরণ করে তার সমুদয় আমল বন্ধ হয়ে যায় (পৃথিবীবাস যদিও অশুভ, তবুও কল্যাণ অর্জনের জন্য আমলের স্থান কিন্ত এই পৃথিবীই)। হজরত আবু হোরায়রা না। তোমরা সম্ভবত অধিক পরিমানে পুণ্য অর্জন করতে পারবে । অথবা অসৎকর্ম থেকে বিরত থাকার অবকাশ পাবে। বোখারী । হজরত আবু হোরায়রা থেকে আরো বর্ণিত হয়েছে- রসুলপাক স. বলেছেন, তোমরা কেউ মৃত্যু যাচনা কোরো না। মৃত্যুর নির্ধারিত সময়ের পূর্বে মৃত্যুপরার্থী হয়ো না। কারণ, মৃত্যু মানুষের সকল আমল বন্ধ করে দেয়। মুসলিম । মৃত্যুকামনার নিষিদ্ধতা সম্পর্কে আহমদ, বায্যার ও বায়হাকী হজরত জাবের থেকে অনেক হাদিস বর্ণনা করেছেন। মারুজীও এরকম বর্ণনা করেছেন, হজরত মুয়াবিয়ার গোলাম কাসেম এবং হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস থেকে । আহমদ, ইয়ালী, হাকেম ও তিবরানী বর্ণনা করেছেন উম্মুল ফজল থেকে। _ একটি জরুরী বিষয়ের প্রতি দৃষ্টি নিবন্ধ করা প্রয়োজন যে, মৃত্যুকামনার মৌখিক উচ্চারণ যে সর্ববাদিসম্মতভাবে নিষিদ্ধ, একথা নিশ্চিত। কিন্তু অন্তরের অস্তঃস্থলের মৃত্যুপ্রীতি নিষিদ্ধ নয়। কারণ, অন্তরের গভীরতম আকর্ষণ অনিবারণীয়। যদি কেউ দ্বীনের মধ্যে ফেতনা ফাসাদ দৃষ্টে মৃত্যু্রার্থী হয়, তবে তার প্রার্থনা বৈধ হবে । | 2100118,0 শসা মা ১৯
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।