৫ স্মরণ কর, যখন তোমাদের অঙ্গীকার নিয়াছিলাম, এবং তৃরকে তোমাদের উর্ধে স্থাপন করিয়াছিলাম, বলিয়াছিলাম “যাহা দিলাম দৃঢ়রূপে গ্রহণ কর এবং শ্রবণ কর।' তাহারা বলিয়াছিল, আমরা শ্রবণ করিলাম ও অমান্য করিলাম ।" সত্যপ্রত্যাখ্যান হেতু তাহাদের হৃদয় গো-বৎস্য-ত্রীতি-সিঞ্িত হইয়াছিল। বল, “যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমাদের বিশ্বাস যাহার নির্দেশ দেয় উহা কত নিকৃষ্ট বনীইসরাইল এর নেতাদের মাথার উপরে তুলে ধরা হয়েছিলো তুর পাহাড় । তখন আল্লাহ্ নির্দেশ দিয়েছিলেন, যা দিলাম তা দৃঢ়রূপে গ্রহণ করো এবং শোনো। এখানে শোনো শব্দের অর্থ হবে মেনে নাও এবং অনুসরণ করো । কোনো নির্দেশ পালন করতে গেলে তা প্রথমে শুনতে হয়। তাই এখানে পালন করো বা অনুসরণ করো বুঝাতে বলা হয়েছে শোনো। ইন্থদীরা তখন জবাব দিয়েছিলো- আমরা শুনলাম ও অমান্য করলাম । ভাষ্যকারগণ বলেছেন, অমান্য করলাম শব্দটি তারা মুখে উচ্চারণ করেনি । কথাটি ছিলো তাদের অন্তরের কথা । সহজেই একথা রঝা যায় যে, মুখে তারা মান্য করলাম এরকম বাক্যই উচ্চারণ করেছিলো । পরবর্তীতে তাদের অবাধ্যতা এতোই প্রকট হয়ে উঠেছিলো যাতে করে মনে হতো তারা বোধ হয় প্রথমেই শুনলাম ও অমান্য করলাম- এরকম ক সরাসরি মৌখিকভাবে বলে দিয়েছিলো । আমি বলি, ভাষ্যকারগণ যুক্তিসঙ্গত ক'ই বলেছেন। কারণ একথা বুঝতে কোনো অসুবিধা হয় না যে, মৌখিকভাবে অমান্য করলে উত্তোলিত পাহাড় তখনি তাদের উপর ফেলে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়া হতো। ইহুদীরা সত্য প্রত্যাখ্যান করেছিলো বলেই তাদের অন্তরে সৃষ্টি হয়েছিলো গো- বৎস্য প্রীতি। এটি ছিলো তাদের অবিমৃশ্যকারিতার চরম প্রমাণ। সামেরী বিচিত্র রং দিয়ে গো-বৎস মূর্তিকে করেছিলো মনোহর। ওই মনোহারিত্বের রন্ধপথেই গো-বৎস্যগ্রীতির রং এসে পড়েছিলো তাদের মনে । শাদা কাপড়কে রঙ্গিন করলে যে অবস্থা হয়, গো-বৎস্যগ্রীতির রঙ্গে তেমনি রঞ্জিত হয়ে উঠেছিলো তাদের অন্তরাত্বা। শেষ বাক্যে বলা হয়েছে_ তোমরা যদি বিশ্বাসী হও তবে_ এ কি রকম বিশ্বাস তোমাদের, যে বিশ্বাস নিকৃষ্টতার প্রতি প্ররোচিত করে। তোমরা বলো, তোমরা তওরাতে বিশ্বাসী । যদি তাই হয়, তবে বলো তোমাদের বিশ্বাসভাজন তওরাতে কোথাও কি গো-বতস্য পূজার নির্দেশ রয়েছে। ইমান কি কখনো কোনো গর্হিত কাজের নির্দেশ দিতে পারে? সুতরাং একথা স্বতঃসিদ্ধ যে, তোমরা বিশ্বাসীই নও । ইহুদীরা বলে বেড়াতো- মাত্র কয়েকদিন জাহান্নামের আগুন আমাদের স্পর্শ করবে, ইহুদী ও খৃষ্টান ব্যতীত কেউ বেহেশতে যেতে পারবে না, আমরা আল্লাহ্র সম্তান এবং তার বন্ধু ইত্যাদি । তাদের এ সকল অনর্থক উক্তির প্রতিবাদে অবতীর্ণ হয়েছে নিম্নের আয়াত_ ১৬ রর তাফসীরে মাবহারী/১৯৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।