7 এবং যখন তাহাদিগকে বলা হয়, “আল্লাহ্ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহাতে বিশ্বাস কর, তাহারা বলে “আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে আমরা তাহাতে বিশ্বাস করি।' তাহা ব্যতীত সবকিছুই তাহারা প্রত্যাখ্যান করে যদিও উহা সত্য এবং যাহা তাহাদের নিকট আছে তাহার সমর্থক। বল, “যদি তোমরা বিশ্বাসী হইতে তবে কেন তোমরা অতীতে নবীগণকে হত্যা করিয়াছিলে?' আল্লাহ্ যা অবতীর্ণ করেছেন_ একথার অর্থ আল্লাহপাক যে সকল আসমানী কিতাব অবতীর্ণ করেছেন। একথার মধ্যে তওরাত শরীফ, যবুর শরীফ, ইঞ্জিল শরীফ ও কোরআন শরীফ সহ সকল আসমানী কিতাবই অন্তর্ভুক্ত। আল্লাহতায়ালার এই অণ্নীয় নির্দেশকে ইহুদীরা মান্য করে না। তারা বলে আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে, আমরা কেবল তাই বিশ্বাস করি। অর্থাৎ তওরাত ছাড়া অন্য কোনো আসমানী কিতাব আমরা মানি না। কিন্তু তওরাতই তাদের এই কথার প্রতিবাদ করে। কারণ, কোরআনকে মান্য করার নির্দেশ তওরাত শরীফেই লিপিবদ্ধ রয়েছে। তওরাতে একথাও বলা হয়েছে, অতঃপর তোমাদের নিকট আসবেন একজন নবী। তিনি হবেন তওরাতের সত্যায়নকারী । তোমরা অবশ্যই তাকে মেনে চলবে এবং অবশ্যই তার সাহায্যকারী হবে। অতএব ইহুদীরা তওরাতকে বিশ্বাস করে না, যদি করতো তবে তওরাতের নির্দেশ অনুযায়ী শেষ রসুল ও শেষ কিতাবকে মেনে নিতো । শেষ বাক্যটিতে একথা স্পষ্ট হয়ে উঠেছে যে, তারা বিশ্বাসী নয়, বরং ঘোর অবিশ্বাসী । তাই তাদেরকে লক্ষ্য করে প্রশ্ন করা হয়েছে- তোমরা যদি বিশ্বাসী, তবে নবীগণকে হত্যা করেছিলে কেনো? লক্ষণীয় যে, মদীনার ইহুদীরা নবী হত্তারক নয়, তবুও তাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে, তবে নবীগণকে হত্যা করেছো কেনো? ইহুদীদের পূর্ব পুরুষেরা নবীহন্তারক ছিলো_ সেদিকে লক্ষ্য করেই এরকম প্রশ্ন করা হয়েছে। কারণ অধস্তন ইহুদীরা তাদের উর্ধ্বতন পুরুষদের অপকর্ম সমূহের প্রতি সন্তুষ্ট এবং পূর্ব পুরুষদের একনিষ্ঠ অনুসারীও তারা । তাছাড়া এখনও তারা কোনো নবীকে হত্যা করেনি বটে, কিন্তু শেষ নবী মোহাম্মদ স. কে যাদু, যুদ্ধ ইত্যাদির মাধ্যমে হত্যা করতে তারা সদা সচেষ্ট রয়েছে। সুরা বাকারা $ আয়াত ৯২ 55৩৪৩০০৪০৬০ শা গড ৯2 পূ ০৬১৯ [ তাফসীরে মাযহারী/১৯১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।