বিদ্রোহী হয়ে উঠে তাকেও বলে বাগী। কারণ সেও বিশৃঙ্খলা সৃষ্টিকারী । হিংসুক বা ঈর্ষাপরায়ণ ব্যক্তিকেও বাগী বলা যায়, কারণ সেও অত্যাচারী । যাকে সে হিংসা করে, সে তার প্রতি অত্যাচারপ্রবণ হয়ে থাকে । তাই সে তার জীবন ও সম্পদ বিনষ্টির কামনায় সদাসচেষ্ট থাকে । ইহুদীরা ঈর্ষান্বিত হয়ে আল্লাহ্র অবতীর্ণ আয়াত অস্বীকার করে। অবতীর্ণ কোরআন বুঝাতে এখানে বলা হয়েছে 'আঁইউনাজজিলাল্লা' । কারী আবু আমর এবং ইবনে কাসীর সকল অবস্থায় “তুনাজজিলু' শব্দটিকে তাশদীদবিহীন অবস্থায় পাঠ করেছেন। ইবনে কাসীর অবশ্য কয়েক স্থানে এর ব্যতিক্রমও করেছেন। যেমন, “অমাতুনাজ্জিলু' (সুরা হিজর), 'অতুনাজ্জিলু মিনাল কোরআন" (সুরা হিজর) এবং 'অনাজ-জিলু আলাইনা' (সুরা ইসরা)। কারী আমরও কয়েকটি স্থানে তাশদীদসহ পাঠ করেছেন। যেমন, 'আই ইয়ান জুলা' (সুরা আনআম) এবং “ওয়ামা নুনাজ্ জিলুহু' (সুরা হিজর)। সকল কারী অবশ্য “মা নুনাজ জিলুল মালাইকাতা' আয়াতটি তাশদীদ সহকারে পাঠ করেছেন। “মিনফাদ্বলিহি' অর্থ তোমার করুণা বা অনুগ্রহ । আল্লাহতায়ালা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকেই এই অনুগহ (ফজল) দান করেন। ইহুদীরা তার এই অনুগ্রহের অবমাননা করেছে । মহানবী মোহাম্মদ স. এবং কোরআন মজীদ- এই মহান অনুগ্বহকে তারা প্রত্যাখ্যান করেছে। ইতোপূর্বেও তারা এমন করে বিমুখ হয়েছিলো ইঞ্জিল শরীফের প্রতি । যথাআনুগত্য করেনি তওরাত শরীফেরও । গরু পূজা, শনিবারের মৎস শিকারের নিষেধাজ্ঞা অস্বীকার_ এসমস্ত কারণে তারা আগে থেকেই ছিলো আল্লাহ্র ক্রোধের পাত্র। এখন শেষ নবী ও শেষ কিতাবের প্রতি বিমুখ হয়ে পুনরায় তারা ক্রোধের পাত্র হলো । তাই আয়াতে বলা হয়েছে_ সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হলো। লাঞ্ছনাদায়ক শাস্তি। লাঞ্কুনাদায়ক শাস্তি প্রকৃতপক্ষে সত্যপ্রত্যাখ্যানকারী বা কাফেরদের জন্য নির্দিষ্ট । পাপী মুমিনদের প্রতি যে শাস্তি আরোপ করা হবে, সে শাস্তি লাঞ্কনাদায়ক হবে না। লাঞ্কনা বা অপদস্থৃতা নয়_ পাপমুক্ত এবং পবিত্র করাই হবে সে শাস্তির উদ্দেশ্য । সুরা বাকারা ঃ আয়াত ৯১ পাতি 2 22৫56) পরত হ9ত ৬1১ পাড় ৯ পা ৬4505755%596847098028; ০$১-১$৩৫০৮৮০৬০15০৯724৩১৬- ॥11.2111001117.0011
— Page 190 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.