জন্য। বিশুদ্ধ সূত্র সহযোগে হাকেম “ওয়ালাকাদ আতাইনাকা সাবয়াম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আজীম'_ এ আয়াতটির তাফসীর বর্ণনা করতে গিয়ে হজরত সাঈদ ইবনে জোবায়েরের ওই বর্ণনাটির উল্লেখ করেছেন; যেখানে বলা হয়েছে, সাবউ মাসানী ও উম্মুল কোরআন হচ্ছে সুরা ফাতিহা । আর বিসমিল্লাহির রহমানির রহীম সুরা ফাতিহার সপ্ত আয়াতের একটি । হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস যেভাবে পাঠ করতেন, আমিও সেভাবে পাঠ করি। তিনি আরও বলেছেন, বিসমিল্লাহ্ সুরা ফাতিহার সপ্তম আয়াত। অন্য বর্ণনায় রয়েছে, হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে তিরমিজি উল্লেখ করেছেন- রসুলে পাক স. তার নামাজ শুরু করতেন বিসমিল্লাহ্ দ্বারা। আমি গ্রন্থকার) মনে করি, বিসমিল্লাহ্ সুরা ফাতিহার সপ্তম আয়াত_ হজরত আবদুল্লাহ্ ইবনে আব্মাসের এই উক্তিটি তার নিজন্ব অভিমত। হাদিসটি মারফু নয়। আর ইমাম তিরমিজি বর্ণিত হাদিসটি সূত্রবিচারের দিক দিয়ে যথেষ্ট শক্তিশালীও নয় । অপর একদল আলেম এরকম অভিমত প্রকাশ করেছেন যে, বিসমিল্লাহ্ সুরা তওবা ব্যতীত (সুরা ফাতিহাসহ) কোরআনের অন্য সকল সুরার অংশ। ইমাম সুফিয়ান সওরী, ইবনে মুবারক এবং ইমাম শাফেয়ীও এই অভিমত প্রকাশ করেছেন। আর কোরআনের সকল অনুলিপিতেই সুরা তওবা ব্যতীত সমস্ত সুরার শুরুতে বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে। আমি বলি, এর দ্বারা এতোটুকু প্রমাণিত হয়েছে যে, বিসমিল্লাহ কোরআনের অন্তর্ভুত। কিন্তু এতে করে একথা প্রমাণ করা যায় না যে, বিসমিল্লাহ্ প্রত্যেক সুরার অংশ। কী করে তা সম্ভব? এ সম্পর্কে সহীহ হাদিসসমূহ বিদ্যমান । সুরা মুল্ক সম্পর্কে রসুলুল্লাহ্ স. এরশাদ করেছেন_ এটি তিরিশ আয়াত সম্বলিত কোরআনের একটি সুরা। ইনশাআল্লাহ যথাস্থানে আমি বিষয়টি বিস্তারিত আলোচনায় আনবো । এখন শুধু এতোটুকু বলাই যথেষ্ট যে, আয়াত গণনাকারীগণ এবিষয়ে একমত হয়েছেন যে, বিসমিল্লাহ্ ছাড়াই সুরা মুল্কের আয়াত সংখ্যা তিরিশ। আলহামদু (সকল প্রশংসা) ঃ পার্থিব সৌন্দর্যের মৌখিক প্রকাশের নাম হামদ্। সে সৌন্দর্যের সঙ্গে নেয়ামত বা অনুগ্রহরাজি সম্পৃক্ত থাকুক বা না থাকুক। প্রশংসা ও কৃতজ্ঞতার (হামদ্ ও শুকরিয়ার) মধ্যে একটি সাধারণ সম্পর্ক বিদ্যমান। কৃতজ্ঞতা অনুগ্ধহ লাভের সঙ্গে সম্পর্কিত। অভিব্যক্তির দিক থেকে বিভিন্নভাবে কৃতজ্ঞতাকে নির্দিষ্ট করা যায়। কখনো আন্তরিক অনুভবের মাধ্যমে, কখনো অন্যান্য ইন্্রিয়জ অনুভূতির দ্বারা, আবার কখনো ভাষার মাধ্যমে । কিন্তু প্রশংসা কেবল ভাষার মাধ্যমেই প্রকাশ করা সন্তব। তাই রসুল স. এরশাদ করেছেন - প্রশংসা হলো কৃতজ্ঞতার ভিত্তি। যে আল্লাহ্ পাকের প্রশংসা করলো না, সে ন্যুনতম কৃতজ্ঞতাও পালন করলো না । _এ বর্ণনাটি এসেছে হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর, কাতাদা এবং আবদুর রাজ্জাকের মাধ্যমে । “হামদ' শব্দটি “মাদাহ্" তাফসীরে মাযহারী/১৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।