Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

বলা হয়, তুমি অমুক কাজটি খুব কমই করো- এরকম কথার প্রকৃত অর্থ হয় অমুক কাজটি তুমি করোই না। সুরা বাকারা ঃ আয়াত ৮৯ ০৬ ৫55৫1৩৪ রি 26915512458 95524 হিটার 07 তাহাদের নিকট যাহা আছে আল্লাহের নিকট হইতে তাহার সমর্থক কিতাব আসিল; যদিও পূর্বে সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে ইহার সাহায্যে বিজয় প্রার্থনা করিত তবুও তাহারা যাহা জ্ঞাত ছিল উহা যখন তাহাদের নিকট আসিল তখন তাহারা উহা প্রত্যাখ্যান করিল। সুতরাং সত্য প্রত্যাখ্যানকারীদের প্রতি আল্লাহের অভিশম্পাত। তাহাদের নিকট যাহা আছে- একথার অর্থ তওরাত শরীফ । আর সমর্থক কিতাব অর্থ কোরআন শরীফ । আয়াতে বলা হয়েছে, তওরাতের সমর্থক হিসেবে কোরআন অবতীর্ণ হলো। কোরআন যিনি নিয়ে এলেন, সেই মহানবী মোহাম্মদ স. এর আবির্ভাবের পূর্বে ইহুদীরা তাকে অন্তর থেকে মান্য করতো । তখন অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধজয়ের জন্য তারা তাকে অসিলা করতো । বলতো, যে শেষ নবীর মর্যাদা ও গুণাবলীর বিবরণ আমরা তওরাতে দেখতে পাই- সেই মহাসম্মানিত নবীর বরকতে মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দান করো । এভাবে দোয়া করে তারা আল্লাহ্‌র সাহায্য লাভ করতো এবং মুশরিকদেরকে এই বলে শাসাতো যে, শেষ নবীর আবির্ভাবকাল সমুপস্থিত। তিনি আমাদেরকে স্বীকৃতি দেবেন। তারপর আমরা তার সহযোগী হয়ে তোমাদেরকে এমনভাবে হত্যা করবো, ধ্বংস করে ফেলবো যেমন ধ্বংস করা হয়েছে আদ, সামুদ ও এরেম বাসীদেরকে । আয়াতের ব্যাখ্যা এরকম হতে পারে যে, ইহুদীরা মুশরিকদের নিকট রসুল পাক স. এর আকৃতি প্রকৃতি বিষয়ে আলোচনা করতো এবং বলতো,অতিশীঘ্বেই তিনি আবির্ভূত হবেন-একথা নিশ্চিত । “ইয়াস্তাফ্তিহুনা' শব্দের সিন অক্ষরটি মোবালাগা অর্থে ব্যবহৃত। উপরন্ত্র সিন অক্ষরটিতে এরকম ইঙ্গিত রয়েছে যে, রসুল পাক স. এর গুণাবলী বর্ণনাকারী যেনো আপনমনকে একথাই জিজ্ঞেস করে, সে নবী কবে আসবেন? তাফসীরে মাযহারী/১৮৮ র ||11111.011100119.0011

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।