Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

এরকম বলেছেন মুজাহিদ ও কাতাদা। অন্য কতিপয় তাফসীরবিদ বলেছেন, 'গুলফুন' শব্দটির আসল উচ্চারণ হবে 'গুলুফুন' ৷ এরকম উচ্চারণ করতেন হজরত আয়ুরাজ এবং হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস। এই পদ্ধতিতে গুলফুন হচেছ গুলুফুন শব্দের বহুবচন । এই নিয়মে আয়াতের অর্থ দীড়াবে এরকম, আমাদের অন্তরগুলো সর্বপ্রকার জ্ঞানের আধার, জ্ঞানে ভরপুর । সুতরাং তোমাদের দেয়া জ্তানের আর কোনো প্রয়োজন নেই । হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস এবং আতা এরকম বলেছেন। কালাবী বলেছেন, জায়াতের অর্থ হচ্ছে, আমাদের অন্তকরণ সর্বজ্ঞানের আধার- যা কিছু শোনে তার সংরক্ষণ করে। কিন্তু তোমাদের কথা বুঝেও না সংরক্ষণও করে না। তোমাদের কথায় যদি কোনো পুণ্য বা কল্যাণ থাকতো তবে অবশ্যই আমাদের অন্তকরণ তা উপলব্ধি করতো এবং গ্রহণও করতো। তাদের এতাদৃশ ধারণার প্রতিবাদ হিসেবে এই আয়াত এসেছে। আল্লাহপাক এখানে বলেছেন, তাদের অস্তকরণ স্বভাবগতভাবে আচ্ছাদিত নয় বরং হয়েছে। যেমন রসুল পাক স. এরশাদ করেছেন, প্রতিটি শিশুই “ফিতরাতের' (সত্যগ্রহণ যোগ্যতার) উপরে জন্মগ্রহণ করে। এরপর তার পিতামাতা তাকে ইহুদী, খৃষ্টান, অগ্নিপূজক অথবা মুশরিক বানায়। একজন আরজ করলেন, হে আল্লাহ্‌র রসুল! প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই যদি সে মারা যায় তবে তার কী অবস্থা হবে, তিনি বললেন, আল্লাহ্‌পাকই তার প্রকৃত অবস্থা অবগত । আল্লাহ্‌ তাদেরকে অভিশাপ দিয়েছেন-সত্যপ্রত্যাখ্যানের জন্যই তাদের উপর নেমে এসেছে এই অভিশাপ । তাদের অন্তকরণ জ্ঞানের ভান্ডার, জ্ঞানের আধার- ইহুদী অবিশ্বাসীদের এই দাবী অযৌক্তিক । সত্যগ্রহণে তারা অপারগ এই কারণেও যে, সন্দেহ ও অবিশ্বাসের বিষবাস্পে ভরা তাদের অন্তকরণ। আর তারা এ কারণেই অভিশপ্ত। কুফরীর কারণেই তাদেরকে এ অভিশাপ দিয়েছেন আল্লাহ্‌। অন্য একটি আয়াতেও আল্লাহপাক জানিয়েছেন “আছাম্মাহুম ওয়া আ"মা আবশ্বারাহুম' (আল্লাহপাক তাদেরকে বধির বানিয়েছেন, আর তাদের চক্ষুসমূহ অন্ধ করে দিয়েছেন)। সুতরাং অল্পসংখ্যকই বিশ্বাস করে- একথার অর্থ ইহুদীরা অধিকাংশই অবিশ্বাসী । অল্পসংখ্যক ইহুদী ইমানের পথে এগিয়ে এসেছে। মুশরিকরা যেমন অধিক হারে ইসলাম গ্রহণ করেছে-ইহুদীদের ইসলাম গ্রহণ সে তুলনায় অপ্রতুল । এরকম বলেছেন কাতাদা। এরকম অর্থও হতে পারে যে, তাদের পরিমাণগত দিকটি অত্যল্প। অথবা এরকমও বলা যায়-ইমানের মূল বিষয়গুলোর মধ্যে খুবই কম বিষয়ে তারা আস্থাশীল । এভাবে তাদের জন্য ইমানের কতোকাংশ গ্রহণ ও কতোকাংশ বর্জন অবশ্যন্তাবী হয়। তাই ওয়াকিদী বলেছেন, তারা অল্প বেশি কোনো রকম ইমানেরই অধিকারী নয়। বরং তারা সম্পূর্ণতই ইমানশূন্য । যেমন তাফসীরে মাযহারী/১৮৭ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।