Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

এজন্য যে, আপনি যদি প্রকৃতই নবী হন, তবে বিষের কোনো প্রতিক্রিয়া আপনার উপর হবে না। আর যদি প্রকৃত নবী না হন, তবে আমরা আপনার হাত থেকে রেহাই পেয়ে যাবো । রসুলপাক স. ওই রমণীর অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন । কোনোরূপ শাস্তি ব্যতিরেকেই মুক্ত করে দিয়েছিলেন তাকে । যে কয়জন সাহাবা ওই গোশত খেয়েছিলেন তারা মৃত্যুবরণ করেছিলেন । রসুলপাক স. তার পবিত্র উরুদেশ থেকে রক্ত বের করে দিয়ে তাৎক্ষণিকভাবে বিষের প্রতিক্রিয়া মুক্ত হয়েছিলেন। আবু দাউদ, দারেমী। জননী আয়েশা বলেছেন অন্তিম সময়ে রসুলপাক স. এরশাদ করেছেন, আয়েশা! আমি ইহুদী রমণীর দেয়া বিষমিশ্রিত যে গোশত খেয়েছিলাম তার প্রতিক্রিয়া এখনও অনুভব করছি। ওই বিষক্রিয়া আমার প্রাণশক্তির শিকড় কেটে দিচ্ছে। বোখারী । আমি বলি, আল্লাহপাক ইহুদীদেরকে এখানে দু'টি দলে বিভক্ত করেছেন। এক দলকে চিহিত করেছেন এভাবে “ফা ফারিকৃন কাজ্জাবতুম' (কতককে মিথ্যা প্রতিপন্ন করেছো)। আরেকটি দলকে চিহিত করেছেন এভাবে “ফারিকৃন তাকৃতুলুন (কতককে হত্যা করেছো)। এভাবে তাদের একদল নবীগণের উপরে অসত্যারোপকারী । আরেকদল নবী হস্তারক। যদি কেউ বলে যারা নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং হত্যাও করেছে সেই দলের কথা তাহলে এখানে বলা হয়নি। এ সন্দেহের উত্তরে বলা যায় যে, যদি দু'টি দলের সংযোজক “ওয়াও (এবং) এর স্থলে “আও' অব্যয়টি সন্নিবেশিত হতো, তবে বিবরণটি সন্দেহবিমুক্ত থাকতো। তখন অর্থ হতো- হয়তো তোমরা নবীগণকে অসত্যারোপ করেছো অথবা হত্যা করেছো। কিন্তু এভাবে নবীগণের উপরে যে কোনো একটি (মিথ্যারোপ অথবা হত্যা) কার্যকর হতো। এক সঙ্গে দু'টোকেই বুঝাতো না। কিন্ত্ “ওয়াও' (এবং) বসানো হয়েছে বলে সে সন্দেহের অবকাশ আর নেই। সুরা বাকারা $ আয়াত ৮৮ টা ছি ? ৮ ০95538546404488025 (2 তাহারা বলিয়াছিল “আমাদের হৃদয় আচ্ছাদিত ।" হা, সত্য প্রত্যাখানের জন্য আল্লাহ্‌ তাহাদিগকে অভিশাপ দিয়াছেন। সুতরাং তাহাদের অল্পসংখ্যকই বিশ্বাস করে। গুলফুন' অর্থ ওই অন্তর যা স্বভাবগত পর্দায় আচ্ছাদিত। ওই রূপ অন্তরের অধিকারীরা সত্যবচন শোনে না ও বুঝে না। অন্য একটি আয়াতেও এরকম বলা হয়েছে। যেমন “কাফেররা বলতো, আমাদের অভ্তকরণ পর্দায় আচ্ছাদিত ।' তাফসীরে মাযহারী/১৮৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।