দিবালোকের মতো প্রতিভাত হয় যে, তোমাদের পূর্বপুরুষেরা অনেক নবীকে হত্যা করেছে। ওইরূপ মনোভাব তোমরাও পোষণ করে চলেছো । তোমাদের প্রচেষ্টাও তাদের মতোই । হত্যার অভিপ্রায়েই তোমরা মোহাম্মদ স. কে যাদু করেছো । তার বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত হচ্ছো। হজরত আয়েশা থেকে বর্ণিত হয়েছে- একবার একজন (ইহুদী) রসুল পাক স. এর উপরে যাদু করেছিলো। যাদুর প্রভাবে তার কখনো কখনো স্মৃতিবিভ্রম ঘটেছিলো । তখন তার মনে হতো, অমুক কাজটি তিনি করেছেন, অথচ সে কাজটি তিনি আদৌ করেননি । এ অবস্থা চললো কিছুদিন ধরে। এরপর তিনি আল্লাহপাকের সাহায্যপ্রার্থী হলেন। তারপর তিনি আমাকে ডেকে বললেন, আয়েশা! তুমি তো জানো, একটি বিষয়ে আমি আল্লাহ্র সাহায্যপ্রার্থী হয়েছিলাম । আল্লাহপাক সে বিষয়টি আমাকে পরিস্কার করে দিয়েছেন। আমি বললাম, হে রহমতের নবী! সেটা কী? তিনি বললেন, আমি দেখলাম, দু'জন লোক এলো । একজন আমার শিয়রে এবং একজন আমার পিছনের দিকে উপবেশন করলো । একজন বললো, বলো দেখি এর কী রোগ হয়েছে! দ্বিতীয়জন বললো, যাদু । প্রথমজন প্রশ্ন করলো, কে যাদু করেছে? অপরজন বললো, লবীদ বিন আসেম ইহুদী । পুনরায় প্রশ্ন হলো, সে কী যাদু করেছে? জবাব- একটি চিরুনী, একগুচ্ছ চুল এবং খেজুরের খোসা। প্রশ্ন- সেগুলো কোথায়? জবাব- জারওয়ান কৃপে। এরপর রসুল পাক স. একদল সহচর সমভিব্যাহারে ওই কৃপের নিকট গিয়ে বললেন, এই সেই কুপ, যা আমাকে (স্বপ্রে) দেখানো হয়েছে। আমি বলি, 'তাকৃতুলুন' (হত্যা করেছো) একথাটি ভবিষ্যতকালবোধকও হতে পারে। অর্থাৎ তোমরা হত্যা করবে। আর যাকে হত্যা করবে তিনি হচ্ছেন রসুল পাক স.। তাকে হত্যার প্রচেষ্টাও ইহুদীরা করেছিলো । খয়বরের এক ইহুদী রমণী রসুলপাক স. কে বিষমিশ্রিত ছাগলের গোশত খাইয়েছিলো। সেই বিষের প্রতিক্রিয়া ছিলো তার অস্তিমকাল পর্যস্ত। এরকম ব্যাখ্যা মেনে নিলে এই হত্যাসম্পর্কিত বর্ণনার মধ্যে পূর্বের নবীগণের হত্যার ব্যাপারটি উহ্য রয়েছে মনে করতে হবে। তখন অর্থ হবে এরকম- নবীগণের একদলকে তোমরা হত্যা করেছো । আরেক দলকে (একজনকে) হত্যা করবে। হজরত জাবের থেকে বর্ণিত হয়েছে, খয়বরের এক ইহদী রমণী ছাগলের গোশতে বিষ মিশ্রিত করে হাদীয়া হিসাবে রসুলপাক স. এর খেদমতে পেশ করলো। রসুলপাক স. কয়েকজন সাহাবাকে সঙ্গে নিয়ে সে গোশত খেতে বসলেন । সামান্য গোশত খাওয়ার পর তিনি এরশাদ করলেন, খাওয়া বন্ধ করো। ইহুদী রমণীকে পাকড়াও করার জন্য লোক প্রেরণ করা হলো। বন্দীনী ইহুদী রমণীকে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি গোশতে বিষ মিশিয়েছো? রমণী বলল, আপনি কেমন করে জানলেন । তিনি বললেন, আমার হাতের এই ছাগলের রানটি আমাকে সব বলে দিয়েছে। রমণী বললো, হ্যা আমি এরূপ করেছি। করেছি . তাফসীরে মাযহারী/১৮৫ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।