হয়েছে, 'আওহাইনা ইলাইকা রূহাম্মিন আমরিনা' (হে মোহাম্মদ স. আমি স্বীয় নির্দেশে আপনার প্রতি রূহ এর প্রত্যাদেশ করেছি)। এখানে রূহ অর্থ হবে কোরআন পাক। আল্লাহ্র কিতাবকে রূহ বলার তাৎপর্য হচ্ছে, রূহ যেমন দেহের প্রাণশক্তি তেমনি রূহের প্রাণশক্তি হচ্ছে আল্লাহ্র কিতাব । শেষোক্ত ব্যাখ্যা দু'টির মাধ্যমে আল্লাহ্পাকের সঙ্গে রূহের সম্বন্ধ এবং পবিত্রতার বিশেষণে বৈশিষ্ট্যমপ্তিত হওয়ার রহস্যটি সুস্পষ্ট হয়েছে। কেনোনা রূহ যদি আল্লাহ্র কিতাব হয়, তবে পবিত্রতার ব্যাপাটিও তার সঙ্গে সম্বদ্ধিত হওয়া সম্পূর্ণতঃই যুক্তিযুক্ত । বাগবী বলেছেন, ইহুদীরা যখন রসুলপাক স. এর নিকট থেকে হজরত ঈসা বিষয়ক আলোচনা শুনতো, তখন আরজ করতো, আপনি তো হজরত ঈসা এবং অন্যান্য নবীগণের অলৌকিক কাহিনী বর্ণনা করেন । আমরা সেগুলোকে সত্য বলে মানি। আপনি তো নিজেকেও নবী বলেন। সুতরাং আপনিও তাদের মতো মোজেজা প্রদর্শন করুন। তাদের এই ধৃষ্টতার পরিপ্রেক্ষিতেই আল্লাহতায়ালা এখানে বলেছেন, যখনই কোনো রসুল তোমাদের নিকট আল্লাহ্র নির্দেশ নিয়ে আগমন করেছেন, যা তোমাদের মনঃপৃত নয়-----। এই আয়াতটি ইহুদীদের প্রতি কঠোর তিরস্কার ও হুমকি স্বরূপ। হজরত মুসা এবং তৎপরবর্তীতে এতো নবী রসুল প্রেরণ করা সত্তেও তারা তাদের অসৎ স্বভাব ত্যাগ করলো না। উপরোস্ত বিভিন্ন অভিযোগ শুরু করে দিলো (যেমন তারা বলতো, আমরাই তোমাকে লালনপালন করলাম। তারপর তুমি এমন হয়ে গেলে যে, আমাদেরকেই অমান্য করো)। এরকমও ব্যাখ্যা করা যেতে পারে যে,আফাকুল্লামা জাআকুম রসুলুন' (যখন কোনো রসুল এমন কিছু এনেছেন) বাক্যটি এখানে নতুন করে শুরু হয়েছে। যেনো একটি উহ্য বাক্যের সঙ্গে এই বাক্যটিকে সংযুক্ত করা হয়েছে। তাই এ বাক্যের শুরুতে “ফা আ' (তবে কি) বসানো হয়েছে। পূর্বের বাক্যে নবী রসুল প্রেরণের যে কথা বলা হয়েছে তাতে এ প্রশ্ন উ্থিত হতে পারে যে, তারা নবীগণের সঙ্গে কী কী আচরণ করেছে? যার জবাব হচ্ছে, তারা তাদের প্রতি কুফরী করেছে। তাই এই বাক্যে তিরস্কারার্থে উল্লেখিত হয়েছে, যখনই কোনো করেছো । তারা তোমাদের নিকট মনঃপৃত হয়নি বলে তোমরা অহংকার করেছো । কাউকে কাউকে বলেছো মিথ্যাবাদী । যেমন হজরত ঈসা আ. কে এবং হজরত মোহাম্মদ স. কে। কাউকে কাউকে তোমরা আবার হত্যাও করেছো । যেমন, হজরত জাকারিয়া, হজরত ইয়াহ্ইয়া প্রমুখকে। নবী হত্যার ব্যাপারটি ছিলো অতীত কালের । তবুও এখানে তা বর্তমান ও ভবিষ্যত কালের অনুকূল ভাষায় বিবৃত হয়েছে। কারণ, হত্যাকান্ডের ঘটনাগুলো অতিপ্রসিদ্ধ। অতিপ্রসিদ্ধ ঘটনার বর্ণনারীতি এরকমই (যেমন বলা হয়, আমি দিলি গমন করলাম, সেখানে দেখছি এক বিরাট জামে মসজিদ । আরো সামনে দেখছি একটি প্রকান্ড কেল্লা)। এরকম বর্ণনারীতি প্রয়োগের উদ্দেশ্য এই যে, ইহুদীদের নিকট একথাটি যেনো তাফসীরে মাযহারী/১৮৪ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।