আল ইসায়া, ইউনুস, জাকারিয়া, ইলিয়াস, ইয়াহ্হিয়া এবং আরো অনেক নবী রসুল আলাইহিমুস্সালাম | মরিয়ম তনয় হজরত ঈসাকেও আল্লাহপাক রসুল হিসেবে প্রেরণ করেছেন। তাকে দিয়েছেন অনেক স্পষ্ট নিদর্শন (মোজেজা)। নিদর্শন বুঝাতে আয়াতে 'বাইয়েনাত' শব্দ ব্যবহৃত হয়েছে। বাইয়েনাত অর্থ নবুয়তের প্রত্যক্ষ প্রমাণ । তিনি জন্মান্ধকে দৃষ্টিদান করতেন, কুষ্ঠরোগীকে নিরাময় দান করতেন এবং মৃতকে জীবিত করতেন। এগুলোই ছিলো তার নবুয়তের প্রত্যক্ষ নিদর্শন। এবং পবিত্র আত্মা দ্বারা শক্তিশালী করেছি_ একথার অর্থ, হজরত ঈসাকে হজরত জিবরাইলের মাধ্যমে শক্তিশালী করেছি। অথবা তাকে ওই রূহের মাধ্যমে শক্তিশালী ও পবিত্র করেছি, যে রূহ আমি মরিয়মের উদরে ফুৎকার করেছিলাম । “আল কুদ্স' অর্থ পবিত্র । এখানে পবিভ্রকারী স্বয়ং আল্লাহপাক । সম্মান প্রদর্শনার্থে বিষয়টিকে আল্লাহপাক নিজের সঙ্গে সম্পর্কিত করেছেন। যেমন বলা হয়েছে বাইতুল্লাহ্ আল্লাহ্র ঘর) নাক্তাল্লাহ্ (আল্লাহ্র উদ্্ী)। এরকম আরো দৃষ্টান্ত রয়েছে। যেমন, ওয়া নাফাখনা ফিহি মিররূুহি (আর আমি তাতে স্বীয় আত্মা ফুণ্কার করেছি)। সাকিন সহযোগে । অন্য কবারীগণ “দাল'কে পেশ সহযোগে পাঠ করতেন। “ূহ' এবং "আল কুদ্স' শব্দ দু”টির সম্বন্ধ খতামুল জুদ (দানশীলতার আংটি) শব্দ দু'টির মতো। একথা মেনে নিলে আল কুদ্স শব্দটি হবে রূহ শব্দটির বিশেষণ । হজরত জিবরাইল আ. এবং হজরত ঈসা আ. অবাধ্যতার আবিলতা থেকে মুক্ত ছিলেন বলেই তাদেরকে আল কুদ্স বা পবিত্র বলা হয়েছে। হজরত ঈসার জন্মের সময় আল্লাহপাক তাকে শয়তানের স্পর্শ থেকে নিরাপদ রেখেছিলেন। তাই বিশেষভাবে তাকে আল কুদ্স বলা হয়েছে। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে-রসুলপাক স. বলেছেন, সকল সদ্যজাত আদম সন্তানকে শয়তান স্পর্শ করে। কিন্তু হজরত মরিয়ম ও তার সন্তান (হজরত ঈসা) এর ব্যতিক্রম । তারা দু'জন শয়তানের স্পর্শ থেকে মুক্ত ছিলেন। বোখারী, মুসলিম। হজরত ঈসাকে পবিত্র বলার আরেকটি কারণ হচ্ছে, তিনি ছিলেন পুরুষবীর্য ও খতুবতী জরায়ু থেকে মুক্ত । হজরত জিবরাইল কর্তৃক তাকে শক্তিশালী করার পদ্ধতিটি ছিলো এরকম- নির্দেশ ছিলো হজরত ঈসা যেখানেই গমন করুন না কেনো জিবরাইল তার সহগামী হবেন । এই নির্দেশের প্রতি হজরত জিবরাইলের ছিলো যথামান্যতা। তার আকাশারোহণের সময় পর্যস্ত এই নির্দেশকে তিনি মান্য করে চলেছেন। কোনো কোনো তাফসীরকার বলেছেন, রূহ অর্থ ইসমে আজম, যদ্দারা হজরত ঈসা মৃতকে জীবিত করতেন এবং মানুষের সামনে অলৌকিক বিষয়াবলী প্রদর্শন করতেন । কেউ কেউ বলেছেন, রূহ অর্থ ইঞ্জিল শরীফ । যেমন এক আয়াতে বলা তাফসীরে মাযহারী/১৮৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।