বন্দী অবস্থায় তোমাদের নিকট আসে, তখন তোমরা মুক্তিপণ দাও, অর্থাৎ এক বন্দীর বিনিময়ে অন্য বন্দীকে মুক্ত করো। কেউ কেউ বলেছেন, সম্পদের বিনিময়ে বন্দী মুক্ত কর। আল্লামা সুদ্দী বলেছেন, আল্লাহপাক তওরাতে বর্ণিত বনীইসরাইলদের নিকট থেকে তিনটি অঙ্গীকার নিয়েছিলেন । অঙ্গীকার তিনটি হচ্ছে: ১. পরস্পরে রক্তপাত করবে না। ২. একে অপরকে দেশত্যাগে বাধ্য করবে না। ৩. বনীইসরাইলদের কেউ কোথায়ও বন্দী হয়ে গেলে মুক্তিপণের বিনিময়ে তাকে মুক্ত করবে । তাদের অঙ্গীকার প্রতিপালনের সংক্ষিপ্ত বিবরণ এরকম- মদীনায় মুশরিকদের দু'টি গোত্র ছিলো_ আউস ও খাজরাজ। ইহুদীদেরও ছিলো দু'টি গোত্র বনী নাজির ও বনী কুরাইজা। বনী কুরাইজার মিত্র ছিলো আউস এবং বনী নাজিরের মিত্র ছিলো খাজরাজ। দু”টি ইহুদী দলই তাদের মিত্রশক্তি নিয়ে যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকতো । বিজয়ীদল বিজিতদের ঘরবাড়ি ধ্বংস করতো এবং তাদেরকে এভাবে ঘরছাড়া করতো । কিন্তু মজার ব্যাপার ছিলো এই যে, তাদের কেউ বন্দী হয়ে গেলে উভয় গোত্রই মিলিতভাবে মুক্তিপণ দিয়ে তাকে বন্দীদশা থেকে মুক্ত করে আনতো । আরববাসীরা তখন তাদেরকে বলতো- এ কিরকম আচরণ তোমাদের! একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করো আবার কেউ বন্দী হলে একযোগে তাকে মুক্ত করে আনো। ইহুদীরা তখন বলতো, আমরা আল্লাহ্পাকের নিকট অঙ্গীকারাবদ্ধ যে, আমাদের বংশভূত কেউ বন্দী হলে তাকে আমরা মুক্ত করে আনবো । পারস্পরিক যুদ্ধবিগ্রহ না করার ব্যাপারেও তো তোমরা অঙ্গীকারাবদ্ধ_-একথা স্মরণ করিয়ে দিলে ইহুদীরা বলতো, মিত্রের সাহায্যে এগিয়ে না আসা অত্যন্ত লজ্জার ব্যাপার । এরকম করলে মিত্ররা আমাদেরকে নিকৃষ্ট মনে করবে। অঙ্গীকারের উপরোক্ত তিনটি শর্তের মধ্যে ইহুদীরা কেবল শেষ শর্তটি পালন করতো । আয়াতে এ কথাই বলা হয়েছে তেখন তোমরা মুক্তিপণ দাও)। অথচ তাদের বহিষকরণই তোমাদের জন্য অবৈধ ছিলো- একথার অর্থ, তোমরা তাদেরকে ঘর ছাড়া করতে বলেই তারা বিপদগ্রস্ত হতো, কখনো কখনো বন্দী হতো। তোমরা তখন মুক্তিপণের বিনিময়ে তাদেরকে মুক্তও করতে । কিন্তু একবারও ভাবতে না যে, তোমাদের কারণে তারা এরকম বিপদগ্রস্ত হতো। তোমরা তাদেরকে বহিষ্কার করে দিতে বলেই তাদের কপালে জুটতো বন্দীদশা । অথচ এটা ছিলো তোমাদের জন্য অবৈধ। 'ইখরাজুহুম' অর্থ বহিষ্করণ। বহিষ্করণ ছিলো তোমাদের প্রতি নিষিদ্ধ । তোমাদের মধ্যে কেউ বন্দী হলে তাকে মুক্ত করা ছিলো আল্লাহ্পাকের নির্দেশ। দু'টি নির্দেশের একটি তোমরা মানতে না। অপরটি মানতে । তাই আয়াতে প্রশ্ন করা হয়েছে, তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো (বেন্দীদেরকে মুক্ত করো) আর কিছু অংশ প্রত্যাখ্যান করো (বহিষ্করণের নির্দেশ মানো না)। এ কী রকম আনুগত্যঃ এরকম অসম্পূর্ণ আনুগত্য অগ্রহণীয়। এর প্রতিফল অত্যন্ত ভয়াবহ! |. 2]10011 800 অক্পীল সা
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।