Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিটি সুরার প্রারন্ে বিস্মিল্লাহ্র অধিষ্ঠান। কারো কারো মতে বিস্মিল্লাহ্‌ কোরআনের অংশ নয়। কিন্ত প্রকৃত কথা হচ্ছে এই যে, বিস্মিল্লাহ্‌ অবশ্যই কোরআনের অন্তর্ভুক্ত । আর বিস্মিল্লাহ্‌ অবতীর্ণ হয়েছে দুই সুরার পার্থক্য নির্ণায়ক রূপে। ইমাম হাকেম, ইমাম বোখারী ও ইমাম মুসলিমের নীতিমালার অনুসরণে বিশুদ্ধ হাদিস রূপে হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, রসুল স. প্রথম প্রথম দু'টি সুরার মধ্যে পার্থক্য নির্ণয়ে অসুবিধার সম্মুথীন হতেন, তখন বিস্মিল্লাহ্‌ অবতীর্ণ হয় । ইমাম আবু দাউদ এই হাদিসটিকে মুরসাল রূপে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, এই বর্ণনাটি মুরসাল হওয়ার অভিমতটি বিশুদ্ধতর। ইমাম মোহাম্মদ ইবনে হাসানকে বিস্মিল্লাহ্‌ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, দুই মলাটের মাঝখানে যা কিছু রয়েছে সবই কোরআন । আমার বক্তব্য হচ্ছে, বিস্মিল্পাহ্‌ কোরআনের অন্তর্তৃত না হলে পৃথকীকরণের আরো অনেক উপায় থাকা সর্তেও কোরআন লেখকগণ প্রতি সুরার প্রারন্তে বিসমিল্লাহ লিপিবদ্ধ করতেন না। যেমন তারা “আমীন' শব্দটি পুনঃ পুনঃ লিখেননি। বিসমিল্লাহ্‌ কি সুরা ফাতিহার অংশ বিসমিল্লাহ্‌ যে সুরা ফাতিহার অংশ নয় তার প্রমাণ হিসেবে হজরত আনাস থেকে বোখারী ও মুসলিম বর্ণিত হাদিসটি পেশ করা যায়। হজরত আনাস বলেছেন, আমি রসুলুল্লাহ স., হজরত আবুবকর এবং হজরত ওমরের পিছনে অনেক নামাজ পড়েছি। তারা কেউই উচ্চ স্বরে বিসমিল্লাহ্‌ পড়েননি । দ্বিতীয় প্রমাণ হজরত আবু হোরায়রা বর্ণিত ওই হাদিসটি, যেখানে বলা হয়েছে, আমি নামাজকে আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত করে দিয়েছি। এই হাদিসটি আমি অনতিবিলম্বে ফাযায়েল অধ্যায়ে বর্ণনা করবো । তৃতীয় প্রমাণ হিসেবে আসছে, হজরত আবদুল্লাহ্‌ ইবনে মা'কাল থেকে ইমাম আহমদ বর্ণিত হাদিসটি যেখানে উল্লেখ রয়েছে, আমার পিতা আমাকে নামাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহীম সহ আলহামদু সুরা উচ্চ স্বরে পড়তে শুনলেন । নামাজ শেষে তিনি আমাকে বললেন, বৎস! ইসলামে নতুনত্ব (বেদাত) সংযোজন থেকে বিরত থেকো । আমি হজরত রসুল স., হজরত আবুবকর, হজরত ওমর ও হজরত ওসমানের পিছনে নামাজ পড়েছি। কিন্তু তাদেরকে কখনোই বিসমিল্লাহ থেকে ক্রোত শুরু করতে শুনিনি। তারা ছিলেন বেদাতের ঘোর শত্রু । ইমাম তিরমিজি বর্ণিত হাদিসেও এরকম উল্লেখ রয়েছে যে, আমি মহানবী স., আবুবকর, ওমর ও ওসমানের পিছনে নামাজ পড়েছি। কিন্তু তাদেরকে কখনো বিসমিল্লাহ্‌ (সশব্দে) পড়তে শুনিনি । মক্কা এবং কুফার কৃারীগণ ও হেজাজের অধিকাংশ ফকিহ্‌ বলেছেন, বিসমিল্লাহ্‌ সুরা ফাতিহা ব্যতীত অন্য কোনো সুরার অংশ নয়। অন্যত্র লিপিবদ্ধ হয়েছে কেবল দুই সুরার মধ্যে পার্থক্য বুঝানোর অক্ষ মনহর৮৮ |||||||.2|11001118.007

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।