Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

লোক, যেমন হজরত আব্দুল্লাহ্‌ ইবনে সালাম এবং তার কতিপয় সঙ্গী । ইহুদীদের মধ্য থেকে ইমান গ্রহণকারী এই কতিপয় ব্যক্তি বাদে তোমরা বাকী সবাই অঙ্গীকার ভঙ্গকারী । তোমরা বিরূদ্ধভাবাপন্ন হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলে-একথার অর্থ তোমরা অঙ্গীকারের বিরুদ্ধাচারী হয়েছিলে। একথা বলে ইহুদীদের বিভ্রান্ত পূর্বপুরুষদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তারা যেমন ছিলো সত্যপ্রত্যাখ্যানকারী, তোমরাও তেমনি ক্রমাগত সত্যপ্রত্যাখ্যান করে চলেছো। সুরা বাকারা ঃ আয়াত ৮৪ ঢৈ পা ঠা টি কি ১3৫৮5৫9১৩% ১:59 8525 16518) 25695 রি পা ০৫১৩৪০১০৮৪৪ 7] _- যখন তোমাদের অঙ্গীকার নিয়াছিলাম যে, তোমরা পরস্পরের রক্তপাত করিবে না এবং আপনজনকে তাহাদের গৃহ হইতে বহিষ্কার করিবে ন।। অতঃপর তোমরা ইহা স্বীকার করিয়াছিলে, আর এই বিষয়ে তোমরাই সাক্ষী । এখানে অঙ্গীকারের ওই শর্তটির কথা উল্লেখ করা হয়েছে যাতে বলা হয়েছিলো তোমরা নিজেদের মধ্যে রক্তপাত ঘটাবে না এবং আপনজনদেরকে দেশান্তর করবে না। বনীইসরাইলদের বংশ, ধর্ম ও ভাষা ছিলো এক। তাই পরস্পরে রক্তপাত করবে না- একথা বলা হয়েছে। কোনো কোনো তাফসীরবিদ আয়াতের ব্যাখ্যা করেছেন এরকম- তোমরা এমন কর্ম কোরো না যাতে করে তোমাদের রক্তপাত ও দেশান্তর অনিবার্ষ হয়। কেউ কেউ 'অলা তুখরিজুনা' বাক্যাংশটির অর্থ করেছেন এরকম- তোমরা প্রতিবেশীদের সঙ্গে এমন আচরণ কোরো না যাতে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়। আয়াতে বলা হয়েছে, তোমরা নির্দেশটি স্বীকার করেছিলে । সুতরাং কৃত অঙ্গীকারের সাক্ষীও তোমরা । এই ব্যাখ্যা অনুযায়ী “ওয়া আনতুম তাশহাদুন' (আর এই বিষয়ে তোমরা সাক্ষী) _ এই বাক্যটি পূর্বোক্ত বাক্যের তাগিদ । অথবা এরকমও ব্যাখ্যা হতে পারে যে, ওহে উপস্থিত ইনুদীর দল! তোমাদের পিতৃপুরুষেরা যে অঙ্গীকার করেছিলো সে অঙ্গীকারের সাক্ষী তোমরাই। রসুল পাক স. এর সময়ের ইহুদীদের প্রতি এই বাক্যটি রূপকভাবে প্রযোজ্য হবে । তাফসীরে মাযহারী/১৭৯ ||11111.011100119.0011

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।