Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

2 স্মরণ কর, যখন ইসরাইল-সন্তানদের অঙ্গীকার নিয়াছিলাম যে তোমরা আল্লাহ্‌ ব্যতীত অন্য কাহারও ইবাদত করিবে না, মাতা-পিতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন ও দরিদ্রের প্রতি সদ্যবহার করিবে এবং মানুষের সহিত সদালাপ করিবে, সালাত কায়েম করিবে ও জাকাত দিবে, কিন্ত স্বল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা বিরূদ্ধভাবাপন্ন হইয়া মুখ ফিরাইয়া লইয়াছিলে- কাসায়ী, 'লা তা'বুদুনা' শব্দটিকে পড়তেন-_ লা ইয়া'বুদুনা (তা হরফটির স্থলে ইয়া বসাতেন তারা)। অন্য কারীগণ লা তা'বুদুনাই পড়তেন । লা তা'বুদুনা ইল্লাল্লাহু অর্থ তোয়রা আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো (গায়ের আল্লাহ্র) ইবাদত করবে না। তাই নিষেধাজ্ঞাসূচক নির্দেশটি ছিলো অঙ্গীকারের প্রথম শর্ত। পরের সব কয়টি শত আদেশসূচক । সদ্ধবহারের অর্থ হচ্ছে তাদের সেবা যতু করা, তাদের প্রতি শ্রদ্ধাভক্তি প্রদর্শন করা এবং আল্লাহ্‌্পাকের হুকুমবিরোধী না হলে তাদের নির্দেশ প্রতিপালন করা । এরপর সদ্ব্যবহার করতে বলা হয়েছে আত্মীয়স্বজন, পিতৃহীন (এতিম) এবং দরিদ্র (মিসকিন) জনতার সঙ্গে । আয়াতে উল্লেখিত “মাসাকিন' শব্দটি 'মিসকিন' শব্দের বহুবচন। শব্দটি গঠিত হয়েছে “সকুন' শব্দ থেকে । সম্বলহীনদেরকে এ কারণেই মিসকিন বলা হয় যে, অভাব-অনটন তাদেরকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যেখানে স্বভাবগত আনন্দানুভূতিও অনুপস্থিত। আত্মীয় এতিম ও মিসকিন্দের প্রতি শিষ্টাচার প্রদর্শনের অর্থ হচ্ছে_ তাদের প্রতি যথাকর্তব্য পালন করা । মানুষের সঙ্গে সদালাপ করবে অর্থ উত্তম কথা বলবে। “হুসনা' অর্থ উত্তম । বারী হামজা, কাসায়ী এবং ইয়াকুব 'হুসনা' শব্দটিকে পড়েছেন “হাসানা" । অন্যরা “হুসনাই' পড়েছেন। বিনয়াতিশয্যে মস্তকাবনত অবস্থায় যে কথা বলা হয়, সে কথাকেই বলে উত্তম বা সুন্দর কথা (ওয়া কুলু লিন্নাসি হুস্না)। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হজরত সাঈদ বিন জোবায়ের ও অন্যান্য তাফসীরবিদগণ বলেছেন, আয়াতের মর্ম হচ্ছে_ রসুল পাক স. এর মর্যাদা ও বৈশিষ্ট্য বর্ণনা কালে তোমরা সত্য কথাটিই বলো। হজরত সুফীয়ান সওরী বলেছেন, এই নির্দেশটির প্রকৃত মর্ম হচ্ছে, মানুষকে সুন্দর কথা বলতে থাকো এবং অসুন্দর কথাকে প্রতিহত করতে থাকো। এরকম মর্ম গ্রহণ করা যেতে পারে যে, পারস্পরিক বাক্যব্যবহারে তোমরা বিন্মর হও। সত্য সাক্ষ্য প্রদান করো- এরকম ব্যাখ্যাও গ্রহণ করা যেতে পারে । এমনও বলা যায় যে- এমন কথা বলো যাতে সওয়াব হয়। আয়াতের শেষ নির্দেশ দু'টি হচ্ছে_ সালাত কায়েম করবে ও জাকাত দিবে। এই নির্দেশ রসুল পাক স. এর সময়ের এবং ইতোপূর্বের সকল ইহুদীদের প্রতি প্রযোজ্য । কিন্ত এই নির্দেশ প্রতিপালন করতে এগিয়ে এসেছেন অল্প কতিপয় তাফসীরে মাযহারী/১৭৮ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।