রে হা, যাহারা পাপকার্য করে এবং যাহাদের পাপরাশি তাহাদিগকে পরিবেষ্টন করে তাহারাই অগ্নিবাসী- সেখানে তাহারা স্থায়ী হইবে । 20 আর যাহারা বিশ্বাস করে ও সংকার্য করে তাহারাই জান্নাতবাসী, তাহারা সেখানে স্থায়ী হইবে । -কাছাবা' শব্দের আভিধানিক অর্থ উপকার বা লাভ অর্জন করা। আয়াতে উল্লেখিত হয়েছে “কাছাবা ছাইয়েয়া' (পাপ অর্জন)। পাপ থেকে উপকার লাভ হয় না, তবুও উপহাস ছলে এরকম শব্দ সন্নিবেশ করা হয়েছে। কাফেরদের প্রতি উপহাস ছলে অন্য আয়াতেও এ ধরণের শব্দব্যবহার ঘটেছে। যেমন 'ফাবাশশিরহুম বি আজা-বিন- আলিম' (তাদের কে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও)। কাছাব শব্দটির মতো এখানে বাশারাত (সুসংবাদ) শব্দটিও উপহাসার্থে বাবহার করা হয়েছে। (আয়াতের বঙ্গানুবাদে অবশ্য উপহাসের আবহটিকে উপস্থাপন করা হয়নি)। তাদের অর্জিত পাপরাশি তাদেরকে পরিবেষ্টন করে রেখেছে_ একথার অর্থ তাদের সকল দিকই পাপ পরিবেষ্টিত। কোথাও কোনো ফাক নেই। প্রকৃত কাফের যারা তাদের প্রতি এই আয়াতটি প্রযোজ্য, যাদের অন্তরে অনু পরিমাণ ইমানও রয়েছে তাদের প্রতি এরকম ৰাক্য গ্রযোজ্য হতে পারে না। ওই সামান্য ইমানই তাদের এমন এক আশ্রয় ঘা তীদেরকে পূর্ণ পাপ পরিবেষ্টন থে” অব্যাহতি দিয়েছে। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস, জুহাক, আবুল আলীয়া ৭ অন্যান্য বিজ্ঞজনেরা মন্তব্য করেছেন “খতাইয়াত' (পাপরাশি) অর্থ ওই শিরিক, যে শিরিক সহ মানুষ মৃত্যুমুখে পতিত হয়। এই ব্যাখ্যাসূত্রেই মোতাজিলা ও খারেজী সম্প্রদায় বলে থাকে, যারা কবীরা গোনাহ করেছে তারা জাহান্নামে চিরকাল থাকবে । তাদের অভিমতটি ভুল, কারণ এ আয়াতটি কবীরা গোনাহ্কারী ইমানদারদের সঙ্গে সংশ্লিষ্ট নয়। প্রকৃত অবিশ্বাসীরাই এই আয়াতের লক্ষ্য । মদীনাবাসীগণ “খতাইয়াত' শব্দটি বহুবচনে পাঠ করেন। অন্য কৃারীগণ পাঠ করেন একবচনে। কারী হামজা যতিপাতের সময় হামজাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ঈদগম অবস্থায় পাঠ করেছেন। যারা সম্পূর্ণরূপে পাপ পরিবেষ্টিত (পুরোপুরি কাফের) তারাই দোজখবাসী ৷ দোজখই তাদের চিরকালীন আবাস । আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল তারাই বেহেশৃতবাসী ৷ সেখানেই তারা অনন্তকাল ধরে অবস্থান করবে । সুরা বাকারা $ আয়াত ৮৩ হারা চারাতাজারা ৩৬৩৫ 09০:153500 ১80155855 ৮ 20৯৯১৫৮৪ নি রি ৬০7 +584158 2১850175852) ৮21 তাফসীরে মাযহারী/১৭৭ --১২ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।