তাহার অঙ্গীকার ভঙ্গ করিবেন না; কিংবা আল্লাহ্ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জান না? ইহুদীরা ধারণা করতো, মাত্র কয়েক দিন তাদেরকে দোজখের আগুনে থাকতে হবে। হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, পৃথিবীর বয়স সাত হাজার বছর । প্রতি হাজার বছরে একদিন করে মোট সাত দিন তাদের শাস্তি ভোগ করতে হবে। কাতাদা ও আতা বলেছেন, ইহুদীরা মনে করতো তাদের পূর্বপুরুষ চল্লিশ দিন গরু পুজা করেছিলো, তাই তাদের শান্তি হবে মাত্র চল্লিশ দিন। হজরত আবুল আলীয়া ও হাসান বলেছেন, ইহুদীরা ধারণা করতো, কোনো বিষয়ের শাস্তি নির্ধারণ করতে গিয়ে আল্লাহপাক শপথ করে বলেছিলেন, তোমাদেরকে আমি চল্লিশ দিন শাস্তি দিবো, তাই তাদের শাস্তি হবে মাত্র চল্লিশ দিন। ইহুদীদের এই অলীক কল্পনার প্রতিবাদে আল্লাহ্ বলেছেন, “তোমরা কি আল্লাহ্র নিকট থেকে অঙ্গীকার নিয়েছো? -একথার অর্থ, তোমরা যে বল মাত্র কয়েক দিন শাস্তি হবে, এ সম্পর্কে তোমরা কি আল্লাহ্র তরফ থেকে অভয়বাণী লাভ করেছো? এই প্রশ্নের মাধ্যমে কথিত অঙ্গীকারকে অস্বীকার করা হয়েছে । এরপর বলা হয়েছে, আল্লাহ্ তার অঙ্গীকার ভঙ্গ করেন না, কারণ অঙ্গীকার ভঙ্গ একটি চরম অসদাচরণ । এরকম ক্রটি থেকে আল্লাহপাক পবিত্র । হজরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ বলেছেন, এখানে অঙ্গীকারের মর্ম হবে তওহীদ (আল্লাহ্পাকের এককত্তের স্বীকৃতি)। কোরআন মজীদের অন্য একটি আয়াতে “আহ্দান' বা জঙ্গীকারের প্রকৃত মর্ম স্পষ্টরূপে বিবৃত হয়েছে। আয়াতটি হচ্ছে “ইল্লা মানিত্তাখজা ইন্দার রহমানি আহ্দান।" এখানে “আহ্দান' শব্দটির অর্থ গ্রহণ করা হয়েছে 'লা ইলাহা ইল্লাল্লাহ্।' আহ্দান বা অঙ্গীকারের বর্ণিত ব্যাখ্যাটি গ্রহণ করা হলে আয়াতের অর্থ হবে, ওহে ইহুদী সম্প্রদায়! তোমরা তো আল্লাহ্পাকের নিকট 'লা ইলাহা ইল্লাল্লাহ'_ এর অঙ্গীকারই করো নাই । তবে আর অন্য জঙ্গীকারের কথা কেনো উঠবে? তোমরা নিতান্তই মূর্খ ও হতভাগা । তাই যা জানো না তাই বলে যাচ্ছো । সুরা বাকারা $ আয়াত ৮১,৮২ ি পণ ০ ০ পট ৫ 5 পা পারব € ০ পা ৮-সএ৬৪ এ ৩৪পঠিি৮& +»এ৩এ্ 88055851151 ৮8115 £ ২০০৩৮ ৯৮১)1০৭০৮১৪০৩১৫৯৩৬এ ৫] তাফসীরে মাযহারী/১৭৬ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।