পারবে না (অধিত্যকাটি এতোই গহীন)। জাহান্নামের আরেকটি পাহাড়ের নাম হচ্ছে সউদ। কাফেরেরা সত্তর বছর ধরে ওই পাহাড়ে আরোহন করতে থাকবে। সেখান থেকে নেমে আসতেও তাদের ওই পরিমান সময় লাগবে । পনিজ হাতে কিতাব রচনা করে" একথার অর্থ, বাণী বিকৃত তওরাত_ যা ইহুদী আলেমরা স্বহস্তে রচনা করেছে। জাগতিক লাভের জন্য তারা এরকম করতো ৷ জাগতিক সম্পদ যতো বিপুল পরিমাণই হোক না কেনো, আখেরাতের সীমাহীন বৈভবের তুলনায় তা নিতান্তই নগণ্য । তাই আয়াতে জাগতিক সম্পদপ্রান্তিকে অল্প মূল্য (সামানান কৃলীলা) বলা হয়েছে। এ সম্পর্কে একটি ঘটনা রয়েছে, ঘটনাটি হচ্ছে- ইহুদী আলেমরা এটা ভালো করে জানতো যে, হজরত মোহাম্মদ স. সত্য নবী। কিন্তু তারা তার প্রতি এই ভেবে ইমান আনতো না যে, এরকম করলে কিতাববিকৃতির মাধ্যমে তাদের অর্থাগমের পথটি রুদ্ধ হয়ে যাবে । আর তওরাতে উল্লেখিত রসুল পাক স. এর গুণাবলীর বর্ণনা তারা গোপন রাখতো অথবা বিকৃত করতো এই ভেবে যে, এই বর্ণনা প্রকাশ হয়ে গেলে সকলেই মুসলমান হয়ে যাবে । তখন তাদের আয়ের পথটি হয়ে যাবে বন্ধ । তওরাতে বর্ণিত ছিলো, রসুল পাক স. এর স্বভাব চরিত্র হবে অনিন্দ্য সুন্দর । তিনি হবেন অতুলনীয় কেশরাশির অধিকারী । হবেন মধ্যম অবয়ববিশিষ্ট । ইহুদী পন্ডিতেরা এ সমস্ত বিবরণের স্থলে লিখে দিলো- তিনি হবেন দীর্ঘাকৃতির, নীল নয়ন বিশিষ্ট, উক্কখুক্ক চুলের অধিকারী । জনতা যখন তাদের কাছে শেষ নবীর পরিচয় জানতে চাইতো তখন তারা তাদের বিকৃত বিবরণ পাঠ করে শোনাতো । ওই বিবরণের সঙ্গে মিল খুঁজে না পেয়ে জনতা শেষে রসুলপাক স. কে অস্বীকার করে বসতো । ওই ইহুদী পভিতদের জন্য আক্ষেপ! তারা নিজ হাতে আল্লাহ্র কিতাবকে বিকৃত করেছে- এ ভাবেই তারা আবাহন করেছে শাস্তিকে। তাই শাস্তি তাদের অর্জন বা উপার্জন স্বরূপ। সুরা বাকারা £ আয়াত ৮০ ৩:5১55১564465161599 5849৮ টি ০০১৮১৪36484 055৭58540484553 [7 তাহারা বলে, “দিন কতক ব্যতীত অগ্নি আমাদিগকে কখনও স্পর্শ করিবে না।' বল, তোমরা কি আল্লাহ্র নিকট হইতে অঙ্গীকার নিয়াছ, অতএব আল্লাহ্ তাফসীরে মাযহারী/১৭৫ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।