কথা বুঝাতে “আমানিইয়্যা' শব্দটি ব্যবহৃত হয়েছে । এরকমও বলা যায় যে, যে সকল অবাস্তব চিন্তা-ভাবনা ইহুদীরা অন্তরে অন্তরে পোষণ করতো সেগুলোকে আমানিইয়্যা বলা হয়েছে। তাদের অবাস্তব চিন্তাগুলো ছিলো এরকম- ইহুদী এবং খৃষ্টান ছাড়া অন্য কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না, জাহান্নামে গেলেও মাত্র কয়েকদিন সেখানে থাকতে হবে তাদেরকে ইত্যাদি । এরকম বর্ণনা করেছেন হাসান এবং আবুল আলীয়া । আয়াতের মর্ম এরকমও গ্রহণ করা যেতে পারে যে, ইহুদীরা কেবল তওরাত উচ্চারণ ও আবৃত্তির মধ্যেই বিচরণ করতো । প্রকৃত অর্থ ও মর্ম পর্যন্ত পৌছতে পারতো না। যেমন অন্য এক স্থানে আল্লাহপাক এরশাদ করেছেন, “যখন তারা পাঠ করে, তখন শয়তান তাদের পাঠে অতিরিক্ত কথা নিক্ষেপ করে।' এরকম ব্যাখ্যা করেছেন হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস। কারী আবুজাফর কোরআন মজীদের সকল স্থানে উল্লেখিত “আমানিইয়্যা' শব্দটি তাশ্দীদবিহীন অবস্থায় পাঠ করেছেন। অন্য কারীগণ পাঠ করেছেন তাশ্দীদ সহযোগে । “তারা শুধু মনগড়া কথা বলে বেড়ায় একথার অর্থ তারা আসলে কল্পনাবিলাসী | কিতাবের প্রকৃত মর্ম সম্পর্কে তারা নিতান্তই অজ্ঞ । সুরা বাকারা £ আয়াত ৭৯ ১৬ পরি 054%১%12505055 পাক 8 8266 ্র্ তে 48৩০১9৬4388 ০৩-3558 0 সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং অল্প মূল্য প্রাপ্তির জন্য বলে “ইহা আল্লাহ্র নিকট হইতে ।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের। “ওয়াইল' শব্দটির অর্থ আক্ষেপ, দুর্ভোগ অথবা ধ্বংস। জুযাজ বলেছেন, ধ্বংসে আপতিত জনকে ওয়াইল বলা হয়। হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, ওয়াইল অর্থ গুরুদন্ড। হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব বলেছেন, জাহান্নামের একটি উপত্যকার নাম ওয়াইল। বাগবী বলেছেন, হজরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত হয়েছে, রসুল পাক স. এরশাদ করেছেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি অধিত্যকা। কাফেরেরা চল্লিশ বছর ধরে নামতে থাকলেও সেখানে পৌছতে তাফসীরে মাযহারী/১৭৪ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।