অর্থ দাড়াবে এরকম- হে মুমিনগণ! যাদের প্রকৃত অবস্থা এরকম তাদের নিকট থেকে ইমান আনয়নের আশা কি দূরাশা নয়? এটাকি তোমরা অনুধাবন করো না। অথবা সম্বোধনটি কাফের ও মুনাফিকদের পারস্পরিক বাক্যালাপের সঙ্গে সম্পর্কিত। এরকম হলে অর্থ দাড়াবে_ তোমরা কি বুঝতে পারছো না (অনুধাবন করছো না) যে, এটাই তোমাদের বিরুদ্ধে প্রমাণ । পরের আয়াতে আল্লাহ্ বলেছেন, তারা কি জানে না তাদের গোপন প্রকাশ সকল কথাই আল্লাহ্ নিশ্চিতভাবে অবগত । অর্থাৎ আল্লাহপাক বলেছেন, ওই সমস্ত সংবাদ আল্লাহ্ রাখেন। সুতরাং তওরাতে উল্লেখিত মহানবী মোহাম্মদ স. এর প্রশংসাসংবলিত বাণী গোপন করার চেষ্টা করে কী লাভ? এতে করে কি নিশ্চিত প্রমাণকে আড়াল করা সম্ভব? “তারা' বলতে এখানে মুনাফিকেরা- একথাও বুঝানো হয়ে থাকতে পারে । তখন অর্থ হবে_ তাদের কপটতার সংবাদ মহানবী স. কিংবা প্রকৃত মুমিনদের জানা নাও থাকতে পারে কিন্তু আল্লাহপাক তো তাদেরকে অবশ্যই জানেন। “তারা' সর্বনামটির মাধ্যমে গোটা ইহুদী সমাজকেও নির্দেশ করা হয়ে থাকতে পারে। এরকম হলে আয়াতের অর্থ হবে- তাদের প্রকাশ্য, অপ্রকাশ্য অবিশ্বাস, রসুল পাক স. এর গুণাবলী আড়াল করার প্রচেষ্টা, আল্লাহ্পাকের নিদর্শনাবলীর বিকৃতি সাধন ও সকল অসদাচরণ সম্পর্কে আল্লাহ্পাকের জ্ঞান যে নিশ্চিত, তিনি যে সর্ব পরিজ্ঞাতা- এ কথা কি ইহুদীরা জানে না? সুরা বাকারা ঃ আয়াত ৭৮ %12 ০5445255399)-4085৩2455 [71 তাহাদের মধ্যে এমন কতক নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোন জ্ঞান নাই তাহারা শুধু মনগড়া কথা বলিয়া বেড়ায়। “লা ইয়ায়ূলামুনাল কিতাব' (কিতাব সম্বন্ধে কোন জ্ঞান নাই) _ এখানে কিতাব বলতে বুঝানো হয়েছে তওরাতকে । 'আমানি ইয়্যা' অর্থ মনগড়া কথা, অলীক ধারণা । এখানেই ইহুদী আলেমদের অলীক কল্পনাগুলোকে “আমানি ইয়্যা' শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এরকম বলেছেন মুজাহিদ ও কাতাদা। কারীগণ বলেছেন, আমানি ইয়্যা অর্থ মিথ্যাকথা। যেমন হজরত ওসমান গনী রা. বলেছেন আমি ইসলাম গ্রহণের পর কখনও মিথ্যাকথা বলিনি । তার এই বাক্যটিতে মিথ্যা তাফসীরে মাযহারী/১৭৩ ||11111.011100119.0011
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।