Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

ভালোভাবেই জানতো এভাবে মৃত্যুকে ঠেকানো যায় না। তবুও অজ্ঞের মতো মনে করতো, কানে আঙ্গুল ঢোকালেই যেনো মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে। আয়াতের শেষাংশে বলা হয়েছে, 'আফালা তা"ক্লুন' (তোমরা কি অনুধাবন করো না) _ একথাটি পূর্বোক্ত কথারই অনুগামী । কোনো কোনো ভাষ্যকার বলেছেন, অবিশ্বাসীরা কপট বিশ্বাসীদেরকে বলতো, তোমরা সত্যি সত্যি মূর্খ । মোহাম্মদ স. কে মান্য করা উচিত-_ এরকম কথা তোমরা কেনো বলো? এরকম বললে মুসলমানেরা তোমাদের কথাকেই তোমাদের বিপক্ষে দীড় করাবে (আর সেটা করবে এই পৃথিবীতেই)। “ইনদা রব্বিকুম' (তোমাদের প্রতিপালকের সম্মুখে) একথার অর্থ হবে আল্লাহর কিতাব। অর্থাৎ আল্লাহ্পাকের নিকটেও তোমাদের এই সাক্ষ্যটি সুসাব্যস্ত হবে। তখন প্রমাণ হিসেবে তারা আল্লাহ্‌র কিতাবে উল্লেখিত তোমাদের এহেন আচরণ সম্পর্কিত বর্ণনাকে প্রমাণ হিসেবে পেশ করবে । অথবা এরকম বলা যায়, “রব্বিকুম' শব্দটির পূর্বে কিতাব অথবা রসুল শব্দটি উহ্য রয়েছে। এমতাবস্থায় "ইনদা রব্বিকুম' এর প্রকৃত অর্থ হবে, “ইনদা কিতাবি রব্বিকূম।' কিংবা “ইনদা রসুলি রব্বিকূম।' বায়যাবী এই ব্যাখ্যাটিকেই অধিকতর পছন্দ করেছেন। বলেছেন, আয়াতে উল্লেখিত উক্তি মুনাফিকদের (কপট বিশ্বাসীদের)। কাফেরদের (প্রকাশ্যে অস্বীকারকারীদের) নয়। অর্থাৎ যারা অন্যদেরকে ইমান গ্রহণ করতে বলতো কিন্ত নিজেরা করতো না, তারা ছিলো মুনাফিক । কাফের নয় । আমি বলি, প্রথমোক্ত ভাষ্যটি কষ্টকল্পনার নামান্তর । ওই ভাষ্যটির সঙ্গে আয়াতের অর্থ যথেষ্ট সঙ্গতিপূর্ণ নয়। কারণ, কপট বিশ্বাসীরা বিশ্বাসীদেরই দলভুক্ত বলে গণ্য হয়। তাই প্রকৃত বিশ্বাসীরা এই পৃথিবীতে তাদের বিরুদ্ধে প্রমাণ দীড় করাতে পারে না। যেহেতু তাদের প্রকাশ্য স্বীকৃতি সত্যের অনুকূল। তাদের সঙ্গে কলহবিবাদের ধারণা কেবল আখেরাতেই হওয়া সম্ভব। কোনো কোনো ভাষ্যকার বলেছেন, মুনাফিকদের অসদাচরণের প্রেক্ষিতে আল্লাহপাক যখন তাদেরকে শাস্তি দিতেন, তখন মুমিনদের নিকট “কখনো কখনো" তার বিবরণ দিতেন। মুনাফিকেরাও বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতো । বলতো, ওই বিবরণ সমূহ আলোচনাযোগ্য নয়। কারণ, ওই আলোচনাকেই তারা আখেরাতে আল্লাহ্‌র নিকট প্রমাণ হিসেবে দীড় করাবে । এভাবে তারা তোমাদের চেয়ে অধিক মর্যাদাশীল হতে চেষ্টা করবে। অথবা “তোমরা কি অনুধাবন করো না' একথা বলা হয়েছে ইহুদীদেরকে। অর্থাৎ এরকম বলা হয়েছে, ওহে মূর্থ ইহুদীকুল! একথাটুকু বুঝবার জ্ঞানও কি তোমাদের নেই যে, তোমাদের পারস্পরিক বাক্য বিনিময়ই কেবল তোমাদের বিরুদ্ধে মুমিনদের একমাত্র দলিল!" তোমরা কি অনুধাবন করো না। একথা মুমিনদের লক্ষ্য করেও বলা হয়ে থাকতে পারে। যদি তাই হয়, তবে একথাটি পূর্ববর্তী আয়াতের “আফাতাতমাউনা' (তোমরা কি আশা কর) কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত হবে । তখন তাফসীরে মাযহারী/১৭২ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।