এখানে কাব বিন আশরাফ, ওয়াহাব বিন ইহুদ প্রমুখ মুনাফিক ইহুদীদের অসদাচরণের কথা বলা হয়েছে। তারা অন্যদেরকে হিতোপদেশ দিতো । কিন্ত নিজেরা ছিলো উদাসীন । তারা বিশ্বাসীদের অর্থাৎ মদীনাবাসী মুমিনদের সংস্পর্শে এলে বলতো, আমরা মু'মিন। হজরত মোহাম্মদই সেই নবী তওরাতে যার সুসংবাদ দেয়া হয়েছে। তাই তোমাদের উচিৎ তার প্রতি ইমান আনা এবং তার অনুসরণ করা । হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, এখানে বিশ্বাসী বলতে ইহুদী মুনাফিকদের বুঝানো হয়েছে । একথা গ্রহণ করলে আয়াতের অর্থ হবে এরকম- যখন কপট ইহুদীরা বিশুদ্ধ বিশ্বাসীদের সঙ্গে মিলিত হতো, তখন বলতো, আমরাও তোমাদের মতো বিশুদ্ধ ইমান গ্রহণ করেছি। ওই কপটেরা নিভৃতে যখন পরস্পর সম্মিলিত হতো তখন বলতো অন্য কথা। তাদের একদল অপর দলকে বলতো, মোহাম্মদ সত্য নবী- তাকে বিশ্বাস করা তোমাদের কর্তব্য । অপর দল বলতো, তোমরা নিতান্তই মূর্খ। মোহাম্মদ সম্পর্কে যা বলেছো, বলেছো-- মুসলমানদের কাছে এরকম বোলো না। যদি বলো তবে তারা এটাকে প্রমাণ হিসেবে ধরে নেবে এবং আল্লাহ্র নিকট এই প্রমাণ পেশ করে বলবে, আয় আল্লাহ্! ওরা রসুল পাক স. সম্পর্কে উত্তম রূপে অবগত ছিলো। তারা আমাদেরকে রসুলানুগত্যের প্রতি উৎসাহিত করতো অথচ প্রকাশ্যে অপ্রকাশ্যে তারাই ছিলো বিরুদ্ধাচারী ৷ বায়যাবী বলেছেন, আয়াতের এরকম ব্যাখ্যার প্রতি আমার মৃদু আপত্তি রয়েছে। আল্লাহপাক সকল গোপন বিষয় পরিজ্ঞাত। অন্তর্যামী তিনি। মুনাফিকদের গোপন ষড়যন্ত্র সম্পর্কে কোনো কিছু তার অবিদিত ছিলো না। অবস্থা যখন এই, তখন তাদের কপটতার প্রমাণ পেশ করার বিষয়টিতে কি আর যাবে আসবে। আমি বলি, ইহুদীদের গোপন করার চেষ্টা আল্লাহ্পাকের অসীম জ্ঞানে কোনোই অন্তরায় সৃষ্টি করতে পারবে না- এ বিষয়টি সন্দেহাতীত। কিন্তু তবু তারা মনে করতো, বিষয়টিকে গোপন করতে চাইলে হয়তো গোপনই থাকবে । তাদের এতাদৃশ অবিমৃশ্যকারিতা ও নির্ুদ্ধিতাকে চিহিত করার জন্যই আয়াতে এরকম বিবরণ এসেছে। তাদের নির্বদ্ধিতার বিবরণ এসেছে আরো অনেক আয়াতে । যেমন, এক আয়াতে এরশাদ হয়েছে, “(তারা বলতো) আল্লাহপাক কোনো মানবের প্রতি কোনোকিছু অবতীর্ণ করেননি ।' অথচ তারা ভালোভাবেই জানতো হজরত মুসার প্রতি তওরাত অবতীর্ণ হয়েছিলো । এই পারার প্রথম দিকেও এরকম বিবরণ রয়েছে । ইহুদীদের কথা ও কাজ ছিলো অসঙ্গতিতে ভরা । তারা হজরত মুসার অনেক মোজেজা দেখেছে। তবুও তারা তাদের স্বভাবদোষ অতিক্রম করতে পারেনি। তাদের আচরণ সুস্থ ছিলো না, ছিলো উন্মাদ সদৃশ । ভ€সনা, তিরস্কার, লাঞ্ুনা- কোনোকিছুই তাদের অন্তরে প্রবেশ করেনি। ইতোপূর্বে বলা হয়েছে, বন্বপাতের সময় মৃত্যুভয়ে তারা তাদের কানে অঙ্গুলী প্রবেশ করাতো। তারা , তাফসীরে মাযহারী/১৭১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।