“তাহারা তোমাদিগকে বিশ্বাস করিবে'_ এখানে তাহারা বলতে বুঝানো হয়েছে ইহুদীদেরকে । “যখন তাহাদের একদল আল্লাহের বাণী শ্রবণ করিত" এখানে “আল্লাহের বাণী" (কোলামাল্লাহ্) অর্থ তওরাত | তারা তওরাতের বাণী শুনতো এবং সবকিছু বুঝে ইচ্ছাকৃতভাবে সেই পবিত্র বাণীকে বিকৃত করতো । যেমন মহানবী মোহাম্মদ স.এর বৈশিষ্ট্যাবলীর বর্ণনা এবং রজমের বিধান তারা পরিবর্তন করেছে। তারা যে পরিবর্তনকারী এবং মিথ্যাবাদী তা তারা নিজেরাই ভালোভাবে জানতো । মুজাহিদ, ইকরামা ও সুদ্দী এরকম ব্যাখ্যা করেছেন। আর হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন এরকম- এখানে তাদের ওই সকল পূর্বপুরুষদের আচরণের ইঙ্গিত করা হয়েছে, যারা তুর পর্বতের পাদদেশে আল্লাহ্র বাণী শুনেছিলো এবং পরে তাদের সম্প্রদায়ের লোকের কাছে এসে সে বাণীকে বিকৃতরূপে পরিবেশন করেছিলো । হজরত মুসা আ. বনী ইসরাইলদের যে সত্তরজন নেতাকে নিয়ে তুর পর্বতে গিয়েছিলেন, তাদের অধিকাংশই ছিলো আল্লাহর আয়াত বিকৃতকারী। তাদের স্বল্পসংখ্যক সত্যবাদীরা আল্লাহ্র বাণী অবিকৃতভাবে সম্প্রদায়ের লোকদেরকে জানিয়ে দিয়েছিলো। সংখ্যাগরিষ্ঠ কুটিলেরা বলেছিলো, হ্যা! আল্লাহতায়ালা এরকমই বলেছেন বটে। তবে একথাও জানিয়ে দিয়েছেন যে, তোমরা যদি তার বিধান মানতে সক্ষম হও তাহলে মানতে পারো, অন্যথায় না-ও মানতে পারো। এভাবেই তারা আল্লাহ্র বাণীকে বিকৃত করেছিলো। সুরা বাকারা; আয়াত ৭৬, ৭৭ 9$554555356193275015809 ৭০95:86/৩55420489 20782১প ০০৯59১54559 স5থ 0 তাহারা যখন বিশ্বাসীদের সংস্পর্শে আসে তখন বলে, “আমরা বিশ্বাস করিয়াছি;' আবার যখন তাহারা নিভৃতে একে অন্যের সহিত মিলিত হয় তখন বলে “আল্লাহ্ তোমাদের কাছে যাহা ব্যক্ত করিয়াছেন তোমরা কি তাহা তাহাদিগকে বলিয়া দাও? ইহা দ্বারা তাহারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করিবে, তোমরা কি অনুধাবন কর না?' [2 তাহারা কি জানে না যে যাহা তাহারা গোপন রাখে কিংবা ঘোষণা করে নিশ্চিতভাবে আল্লাহ্ তাহা জানেন? তাফসীরে মাযহারী/১৭০ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।