নামটি স্বমহিমায় ভাস্বর । নতুন কোনো শব্দের মাধ্যমে এর বিশেষণ সংযোজন নিষ্প্রয়োজন। তাই এককত্বু প্রকাশের পবিত্র বাক্যটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ্। কখনো আবার শব্দটির ব্যবহার তার মূল অর্থের উপরও প্রতিষ্ঠিত বলে মনে হয়। যেমন বলা হয়েছে_“হয়াল্লাহু ফিস্ সামাওয়াতি ওয়াল আর্দ” (তিনিই নভোমন্ডল ও ভূমন্ডলের একমাত্র উপাস্য)। আর রহমানির রহীমঃ “রহমান' এবং 'রহীম' শব্দ দু'টির অর্থ- দাতা ও দয়ালু। দু'টি শব্দই উৎপন্ন হয়েছে রহমত শব্দটি থেকে । রহমত অর্থ আন্তরিক ন্আ্রতা। যার পরিণতি হচ্ছে কল্যাণ ও অনুগহ। স্মর্তব্য, আল্লাহ্পাকের গুণবাচক নামের উপক্রমণিকা “বা' শব্দ এখানে ধর্তব্য নয় বরং মুখ্য বিষয় হচ্ছে অর্থ ও উপসংহার । যেমন বলা হয়, রহমত বা অনুকম্পার পরিণতি হচ্ছে ইহসান বা অনুগ্রহ। উপক্রমণিকা বা সূচনা থেকে আল্লাহ্ পবিভ্র। কোনো কোনো ভাষ্যকার মন্তব্য করেছেন_ “রহমান' ও “রহীম' শব্দ দু'টি সম অর্থজ্ঞাপক। বিশেষণের আধিক্য বুঝাতে শব্দ দু'টি একত্রে ব্যবহৃত হয়েছে। প্রকৃত কথা হচ্ছে- 'রহীম' শব্দটির তুলনায় 'রহমান' শব্দটি ব্যাপক অর্থবোধক । আর “রহমান' শব্দটি যেমন আল্লাহ্পাকের জন্য সুনির্দিষ্ট, 'রহীম' শব্দটি তেমন সুনির্ধারিত নয় (বিশ্বাসীদের সঙ্গে রসুল স. এর সম্পর্ক নির্ণায়ক রূপে কোরআনের একস্থানে তার স. জন্য 'রউফুর রহীম' শব্দটি ব্যবহ্বত হয়েছে । “রহমান' শব্দটির এরকম ব্যবহার পরিদৃষ্ট হয়না)। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস রা. বলেন, ওই নাম দু"টির যুথবদ্ধ রূপ পূর্ণ অনুগ্রহকে প্রকাশ করে। তারা একে অপরের আধিক্য ও শ্রেষ্ঠতৃকে সমুন্নত করে। অনুকম্পার এই আধিক্য অপরিমেয়। ব্যাপকতর অর্থবোধক বলে পৃথিবীতে “রহমান' এবং এতাদৃশ ব্যাপক নয় বলে আখেরাতে 'রহীম' । আখেরাতে কেবল আল্লাহ্ভীরুগণই অনুকম্পা লাভে ধন্য হবেন। অনুকম্পা বন্টনের এবশ্িধ প্রকার হচ্ছে পরিমাণমূলক | আর অনুকম্পা বন্টন অবস্থার পরিপ্রেক্ষিতেও হওয়া সম্ভব৷ এই দৃষ্টিকোণটি বিচার্য হলে পৃথিবী ও আখেরাত উভয় স্থানেই তিনি রহমান এবং কেবল আখেরাতেই তিনি রহীম। তাই পরজগতে কেবল মু'মিনরাই উপকৃত হবেন। আর ইহজগতে মুমিন কাফের উভয়েই উপকৃত হবে। আখেরাতের নেয়ামত অমূল্য । আর পৃথিবীর নেয়ামত স্বপ্পমূল্য অথবা দুর্মূল্য । আর 'রহমান' শব্দটি আল্লাহ নামের সঙ্গে নামবাচক বিশেষ্যের মতোই সুনির্দিষ্ট । তাই রহমানের উল্লেখ এসেছে রহীমের আগে। আর ইহকালতো পরকালের আগেই । তাই রহীমের পূর্বে রহমানের উল্লেখ নিতান্তই সঙ্গত। বিস্মিল্লাহু কোনো সুরা বা কোরআনের অংশ কিনা মদীনা মুনাওয়ারা ও বসরার কারীগণ এবং ইমাম আবু হানিফা ও কুফার অন্যান্য ফকিহগণের অভিমত হচ্ছে- বিস্মিল্লাহ্ সুরা ফাতিহার অংশ নয়। অন্য কোনো সুরারও অংশ নয়। বরকতের জন্য এবং দুই সুরার পার্থক্য নির্ণয়ের জন্য টব তাফসীরে মাহারী/১৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।