Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

এ কাহিনী শুনে উপস্থিত লোকজন বললেন, সুবহানাল্লাহ্‌! নেকড়েও তাহলে কথা বলে! তিনি স. বললেন, আমি আবুবকর ও ওমর ঘটনাটি স্বচক্ষে দেখেছি। বোখারী ও মুসলিম। হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন_ রসুল স. একবার এক পর্বতে অবস্থান করছিলেন । তার সঙ্গে ছিলেন হজরত আবুবকর, ওমর, ওসমান, আলী, তালহা ও জোবায়ের রা. । হঠাৎ একটি পাহাড় দুলে উঠলো । রসুলপাক স. বললেন, তিষ্ঠ হে পর্বত! তোমার উপরে নবী, সিদ্দিক এবং শহীদ ছাড়া অন্য কেউ নেই। মুসলিম। হজরত আলী থেকে মুসলিম আরো বর্ণনা করেছেন, আমরা মক্কা মোয়াজ্জমায় রসুলপাক স. এর সঙ্গে পথপরিক্রমণের সময় পাহাড় পর্বত বৃক্ষলতাকে বলতে শুনতাম, আসসালামু আলাইকা ইয়া রসুলাল্লাহ্‌। হজরত জাবের থেকে মুসলিম বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, মদীনার মসজিদের মিম্বর তৈরীর পূর্বে একটি কাঠের খুঁটিতে হেলান দিয়ে বসতেন রসুলপাক স.। মিম্বর তৈরীর পর যখন তিনি স. মিশ্বরে সমাসীন হলেন, তখন কাঠের খুঁটিটি একটি অসহায় উটনীর মতো চিৎকার করে কাদতে শুরু করলো । তিনি মিশ্বর থেকে উঠে গিয়ে খুঁটিটির সঙ্গে কণ্ঠলগ্র হলেন। তৎক্ষণাৎ খুঁটিটি নিঃশব্দ হয়ে গেলো । বর্ণিত হাদিস সমূহের মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, জড়পদার্থের মধ্যেও প্রাণ ও প্রজ্ঞা বিদ্যমান। বাগবী আরো বলেছেন, মুজাহিদ কর্তৃক বর্ণিত হয়েছে, উপর থেকে নিচে গড়িয়ে পড়ে যে পাথর, সে আল্লাহপাকের ভয়েই গড়িয়ে পড়ে । সৃষ্টিকুলের সকল ক্রিয়াপ্রতিক্রিয়া সম্পর্কে আল্লাহৃতায়ালা সম্যক পরিজ্ঞাত ও সদাসতর্ক। তাই আয়াত শেষে বলা হয়েছে, 'তোমরা যাহা কর আল্লাহ্‌ সে সম্বন্ধে অনবহিত নহেন।' সুরা বাকারা £ আয়াত ৭৫ ৩০৬5৩৪০৭৪৩ ০৪১০4285৩১৪ ৩5 4%১416% [7] তোমরা কি এই আশা কর যে তাহারা তোমাদিগকে বিশ্বাস করিবে? - যখন তাহাদের একদল আল্লাহের বাণী শ্রবণ করিত ও বুঝিবার পর জানিয়া শুনিয়া উহা বিকৃত করিত! *তোমরা কি এই আশা করো'_ এখানে “তোমরা (আফা তাতমাউনা) বলতে বুঝানো হয়েছে রসুলে পাক স. এবং তীর প্রতি বিশ্বাস স্থাপনকারীদেরকে । . তাফসীরে মাযহারী/১৬৯ |11|11.011100119.0011

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।