Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

রক্ষার যে বিধান বলবৎ করা হয়েছে, আল্লাহপাকের সেই বিধান মুসলমান কাফের নির্বিশেষে সকলেই মান্য করতে বাধ্য । প্রকৃত ব্যাপার হচ্ছে, আল্লামা বাগবী বলেছেন, আহলে সুন্নত ওয়াল জামাতের অভিমত এরকম-_ জড় অজড় সকল সৃষ্টিকেই এমন একধরনের জ্ঞান ও অনুভূতি দেয়া হয়েছে যা আল্লাহ্‌ ব্যতীত অন্য কেউ জানে না। পদার্থসমূহ ও প্রাণীকুল আল্লাহ্পাকের নিকট প্রার্থনা করে, তার জিকির করে, এবং পবিত্রতা (তসবীহ) বর্ণনা করে। আল্লাহ্‌র ভয় রয়েছে তাদের সকলের মধ্যে । আল্লাহপাক এরশাদ করেছেন, “সকল বস্তই আল্লাহ্‌পাকের প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে।' অন্যত্র আপনাপন ইবাদত ও তসবীহ্‌ সম্পর্কে জ্ঞাত। এছাড়া কবরের শাস্তি সম্পর্কিত আয়াতটিও পাঠ করা যেতে পারে। ছুম্ম! ইউমিতুকুম ছুম্মা ইউহ্ইকুম আয়াতের তাফসীরে এ বিষয়ে বর্ণনা করা হয়েছে । বাগবী আরো বলেছেন, রসুলপাক স. একদা বাশীর পাহাড়ে উঠেছিলেন যখন কাফেরেরা তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিলো। পাহাড় তখন বলেছিলো, হে আল্লাহ্‌র রসুল! আপনি মেহেরবানী করে আমার উপর থেকে অবতরণ করুন। আল্লাহ্‌ না করুন, কাফেররা যদি এখানে এসে আপনাকে বন্দী করে তবে নির্ঘাত আমার প্রতি শাস্তি অবতীর্ণ হবে। ছওর পাহাড়ও কথা বলেছিলো রসুলপাক স. এর সঙ্গে। বলেছিলো, হে দয়াল নবী! আপনি এখানে অবস্থান করুন, আমার নিকট চলে আসুন । স্ব-সনদে বাগবী হজরত জাবের বিন সামুরা থেকে বর্ণনা করেছেন_ মহানবী স. এরশাদ করেছেন, আমি সেই পাথরটিকে ভালোভাবে চিনি, নবী হওয়ার পূর্বে যে আমাকে সালাম করতো । হাদিসটি শুদ্ধ । মুসলিমও এই হাদিসটি বর্ণনা করেছেন । হজরত আনাস বলেছেন, যখনই উহুদ পাহাড় রসুল পাক স. এর দৃষ্টিগোচর হতো তখন তিনি বলতেন, এই পাহাড় আমার প্রিয় আর আমিও তার প্রিয় । হজরত আবু হোরায়রা বলেছেন, আমরা রসুল পাক স. এর সঙ্গে নামাজ পড়লাম। নামাজ শেষে তিনি আমাদেরকে বললেন, একটি ঘটনা শোনো। এক ব্যক্তি একটি বলদ হাকিয়ে নিয়ে যাচ্ছিলো। পথশ্রান্ত লোকটি যখন বলদের পিঠে আরোহণ করলো, তখন বলদটি বললো, আমাকে কৃষিকাজের জন্য সৃষ্টি করা হয়েছে। আরোহনের জন্য নয়। ঘটনা শুনে আমরা আশ্চর্য হয়ে বললাম, সুবহানাল্লাহ! বলদও তাহলে কথা বলে। হজরত রসুলুল্লাহ স. বললেন, আমি আবুবকর ও ওমর এই ঘটনার প্রত্যক্ষদশী । মহানবী স. আরো এরশাদ করেছেন, একব্যক্তি তার ছাগল চরাচ্ছিলো। হঠাৎ এক নেকড়ে এসে ছাগলটিকে আক্রমণ করলো। লোকটি নেকড়ের নিকট থেকে ছাগলটি ছিনিয়ে নিলো। নেকড়েটি বললো, ওহে ছাগলের রাখাল! তুমি আমার শিকার ছিনিয়ে নিলে । যেদিন পশুদের আধিপত্য বিস্তৃত হবে, সেদিনের কথা স্মরণ করো । সেদিন তোমার ছাগলকে কে রক্ষা করবে? তখন আমরাই তো হবো ওর রাখাল । রসুল পাক স. এর পবিত্র মুখে অক্লীরে সহ।১৬ ||||||,8111001118,001

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।