বিপরীত । কালাবী বলেছেন, বিস্ময়কর নিদর্শনটি স্বচক্ষে দেখার পরও হত্যাকারী ব্যক্তিটি বলেছিলো, আমি ওকে হত্যা করিনি । তাদের অন্তরের উপমা দেয়া হয়েছে পাথরের সঙ্গে । পরক্ষণেই বলা হয়েছে, পাথর অপেক্ষাও কঠিনতর । “আও' শব্দটির উল্লেখ করে এখানে সম্বোধিত জনকে (হজরত মুসাকে) হয়তোবা পাথর কিংবা পাথরাপেক্ষা কঠিন এ দু'টোর যে কোনো একটি উপমাকে নির্ধারণ করার সুযোগ দেয়া হয়েছে। এরকম হতে পারে যে, “আও' শব্দটি এখানে এক ধরনের প্রতিবাদ হিসেবে উল্লেখিত হয়েছে । যেনো বলা হয়েছে, যে তাদের অন্তরের খবর রাখে- সে উপরোল্লেখিত উপমা দু'টোর যে কোনো একটিকে নির্বাচন করে নিতে পারে । যদি এরকম করে তবে ক্ষতিবৃদ্ধির কোনো কারণ নেই। তামা, কীসা ইত্যাদি আরো অনেক কঠিন বস্ত্র থাকা সর্তেও এখানে পাথরের উপমা আনার কারণ এই যে, তপ্ত হলে অন্য সকল কঠিন পদার্থ গলে যায় কিন্ত পাথর গলে না। সব পাথর যে একরকম নয় পরবর্তী বাক্যেই সেকথা স্পষ্ট করে বলে দেয়া হয়েছে। এমন অনেক পাথর রয়েছে যেগুলো থেকে নেমে আসে নদী । কোনো কোনো পাথর বিদীর্ণ হলে, তা থেকে বের হয়ে আসে পানির প্রস্রবণ। আবার অনেক পাথর আল্লাহ্র ভয়ে ফেটে যায়, ধ্বসে পড়ে । অথচ কতোই না কঠিন অন্তরের অধিকারী কাফের সম্প্রদায়। যা পাথরের চেয়ে কঠিন- ন্মতা ও আনুগত্য বিবর্জিত, ক্রিয়া প্রতিক্রিয়াহীন । যদি কেউ বলে, পাথর তো নিষ্প্রাণ । সুতরাং নিষ্প্রাণ বস্তুর মধ্যে আল্লাহ্র ভয় কিভাবে কল্পনা করা যায়। বায়যাবী বলেছেন, এখানে “খশিয়া' (ভয়) শব্দের প্রকৃত অর্থ হবে, আল্লাহ্র বিধান। যে বিধানকে মান্য করে সকল সৃষ্টি ধারণ করে আছে তাদের অস্তিত্ব । আমি বলি, আল্লামা বায়যাবীর জবাবটি যথাযথ নয়। তিনি এখানে যে বিধানের কথা বলেছেন সে বিধান সকল সৃষ্টি মান্য করতে বাধ্য। আল্লাহপাক এরশাদ করেছেন, 'খতামাল্লাহু আলাকুলুবিহিম' আল্লাহপাক তাদের (কাফেরদের) অন্তঃকরণের উপর সীলমোহর মেরে দিয়েছেন" আল্লাহতায়ালার এই বিধানই মান্য করে চলেছে কাফেরেরা । অন্য এক স্থানে এরশাদ এসেছে, 'আকাশসমূহ ও জমিনে যা কিছু আছে, আল্লাহ্র উদ্দেশ্যে সেজদা করে_ সে সেজদা স্বেচ্ছা- আনুগত্যের হোক অথবা বাধ্যতার।' হজরত আব্দুল্লাহ্ ইবনে ওমর কর্তৃক বর্ণিত হয়েছে-রসুলপাক স. বলেছেন, আদম সন্তানদের অন্তরসমূহ আল্লাহ্পাকের অলৌকিক দুই আঙ্গুলের মধ্যে অবস্থিত। আল্লাহপাক যেমন চান, তেমনই সেগুলোকে বিবর্তিত করেন। একথা উল্লেখ করার পর রসুল পাক স. এই বলে প্রার্থনা করতেন, হে আমার আল্লাহ_হৃদয়ের আবর্তনবিবর্তনকারী! আমাদের হৃদয়গুলোকে তোমার আনুগত্যমুখী করে দাও। মুসলিম । দৃষ্টান্তমূলক আয়াত ও হাদিস সমূহের মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, মহাবিশ্বের অস্তিতৃ ও স্থায়ীতু . তাফমীরে মাযহারী/১৬৭ ||11111.011100119.0011
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।