মাধ্যম বলবৎ করার অর্থ কার্যকারণ নীতিকে প্রতিষ্ঠিত করা । আর এই কার্যকারণ নীতিই হচ্ছে আল্লাহ্পাকের সাধারণ বিধান । এর মাধ্যমে সৃষ্টিকে দেয়া হয় অনেক সুযোগ । যেমন এখানে গরু কোরবানীর মাধ্যমে আল্লাহ্পাকের নৈকট্য অর্জনের সুযোগ দেয়া হয়েছে । হুকুম প্রতিপালনের মাধ্যমে পুণ্য লাভ । আবার অপরদিকে একটি এতীম বালককে দেয়া হয়েছে প্রভূত অর্থার্জনের সুবিধা ৷ এই ঘটনায় এই উপদেশ নিহিত রয়েছে যে, আল্লাহ্পাকের নৈকট্যার্জনের সুযোগ অনুসন্ধান করা একটি অত্যাবশ্যকীয় বিষয় । আর যারা নৈকট্যান্বেষী তারা যেনো এ থেকে শিক্ষা নেয় যে, আল্লাহ্্পাকের উদ্দেশ্যে সর্বোত্তম বস্তু কোরবানী করা উচিত । আবু দাউদ বর্ণিত হাদিসে এসেছে, হজরত ওমর একবার একটি অত্যুত্তম উট কোরবানী করেছিলেন যার মূল্য ছিলো তিনশত দিনার । ঠ পারা কে পণ ঠ 22 পু ঠ ঘি ৮20৮1 ৮1 পতিত) 2৩৯ ০৮৫গ৮ ৩ একশ ০1১,১৮১ ৬৪ 15/৩৪/৮৬১৬ ৩%০১০-৫ 2১ টি 8 পা £ তি 6০. পা? টি ১ চি ৫ পালাল পার +১7১৮85১৩7%1485৩ 7৬৮1৮ ৮ ৫ 51৫ 251] পপ ৪ পপির 5 চারা রা (1 ৭9264210582 8520569রা 0 ইহার পরও তোমাদের হৃদয় কঠিন হইয়া গেল, উহা পাষাণ কিংবা তদপেক্ষা কঠিনতর। পাথরও কতক এমন যে উহা হইতে নদী-নালা প্রবাহিত হয় এবং কতক এইরূপ যে বিদীর্ণ হওয়ার পর উহা হইতে পানি নির্গত হয়, আবার কতক এমন যাহা আল্লাহের ভয়ে ধ্বসিয়া পড়ে এবং তোমরা যাহা কর আল্লাহ্ সে সম্বন্ধে অনবহিত নহেন। এরশাদ হয়েছে, “এর পরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেলো, উহা পাথর অথবা তদপেক্ষাও কঠিনতর ।' "ছুম্মা' শব্দটির অর্থ, এর পরেও। এ শব্দটির মাধ্যমে স্থানের দূরত্ব বোঝানো হয়নি, বিষয়গত দূরত্ব বোঝানো হয়েছে। যেমন বলা হয়, জায়েদকে আমি কতোভাবে বুঝালাম, এর পরেও সে মানতে চায় না। “তাদের হৃদয় কঠিন হয়ে গেলো'_ অর্থ তাদের অন্তর হয়ে গেলো দয়ামায়া ও কল্যাণহীন। তার সঙ্গে যুক্ত হলো দীর্ঘ দূরাশা, আল্লাহ্র জিকিরবিমুখতা ও কুপ্রবৃত্তির অনড়তা। এসব কিছু মিলিয়ে তাদের অন্তর হয়ে গেলো কঠিন থেকে কঠিনতর। পুনজীবন দানের বিস্ময়কর ঘটনা অবলোকন করার পর, সত্যের স্পর্শে অন্তর বিগলিত হওয়াই ছিলো স্বাভাবিক। কিন্ত এখানে ঘটলো তার তাফসীরে মাযহারী/১৬৬ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।