Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

৮ স্মরণ কর, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করিতেছিলে- তোমরা যাহা গোপন রাখিতেছিলে আল্লাহ্‌ তাহা ব্যক্ত করিতেছেন। (7 আমি বলিলাম, “ইহার কোন অংশ দ্বারা উহাকে আঘাত কর।' এইভাবে আল্লাহ্‌ মৃতকে জীবিত করেন এবং তাহার নিদর্শন তোমাদিগকে দেখাইয়া থাকেন, যাহাতে তোমরা অনুধাবন করিতে পার। হত্যাকান্ড এবং হত্যাকারী সনাক্তকরণের কাহিনীটির প্রারস্তিকা এখানে বিবৃত হয়েছে। নিছক কাহিনী বর্ণনা যেহেতু কালাম মজীদের একমাত্র উদ্দেশ্য নয়, তাই ঘটনাটির গুরুতৃপূর্ণ অংশগুলো আগের আয়াতগুলোতে বর্ণনা করার পর এখানে বলা হয়েছে, স্মরণ করো যখন তোমরা একব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যকে দোষী সাব্যস্ত করছিলে । আসলে বিষয়টিকে গোপন করাই ছিলো তোমাদের অভিপ্রায় । আর আল্লাহ্র অভিপ্রায় হচ্ছে প্রকাশ করে দেয়া । আল্লাহপাক নির্দেশ দিলেন, “ইহার (জবাইকৃত গরুটির) কোনো একটি অংশ দ্বারা উহাকে (নিহত ব্যক্তিকে) আঘাত করো।' এখানে জবাইকৃত গাভীর যে কোনো একটি অংশের কথা বলা হয়েছে। হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস বলেছেন, যে অংশ দ্বারা নিহত ব্যক্তিকে আঘাত করা হয়েছিলো তা ছিলো গাতীর নিতম্বসংশ্লিষ্ট একটি অস্থি। কেউ কেউ বলেছেন, লেজের হাড় দিয়ে আঘাত করা হয়েছিলো । কেউ বলেছেন, জিহবার দ্বারা । আবার কেউ বলেছেন, দক্ষিণ রানের অংশ দ্বারা। যে অংশের দ্বারাই আঘাত করা হোকনা কেনো, আঘাত করা মাত্র নিহত ব্যক্তি জীবিত হলো এবং সঙ্গে সঙ্গে উঠে দীড়ালো। তার কণ্ঠনালীর রগগুলো ছিলো তখনো রক্তাক্ত । উঠে দীড়ানোর সাথে সাথে পুনজীবন প্রাপ্ত ব্যক্তিটি উচ্চারণ করলো, ওমুক ব্যক্তি আমাকে হত্যা করেছে। একথা বলার সাথে সাথে সে পুনরায় মৃত্যুবরণ করলো এবং মৃতাবস্থায় পড়ে রইলো । হত্যাকারী চিহ্নিত হলো এবং সে বঞ্চিত হলো উত্তরাধিকারের অংশ থেকে । হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ওই হত্যাকারীর পরে আর কোনো হত্যাকারী উত্তরাধিকারে অংশ লাভ করেনি। মৃত ব্যক্তির পুনজীবনের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, “কাজালিকা' যার অর্থ এভাবেই । অর্থাৎ এভাবেই আল্লাহ্‌ মৃতকে জীবিত করেন। আর পুনজীবিন দানের ঘটনাটি আল্লাহ্‌্পাকের সেই অপার ক্ষমতারই একটি নিদর্শন। এই নিদর্শন প্রদর্শনের উদ্দেশ্য হচ্ছে, হে অজ্ঞ বনী ইসরাইল জনতা! দেখো এবং বিশ্বাস করো। যেভাবে আল্লাহ্‌ পাক এই মৃত ব্যক্তিকে জীবন দান করলেন, তিনি সকল মৃতকেও জীবন দান করতে সক্ষম (মৃত্যু ও জীবন তার হুকুমের অধীন)। সুতরাং তোমরা আল্লাহতায়ালার অপার ক্ষমতার প্রতি আস্থাশীল হও । লক্ষণীয় যে, আল্লাহপাক এখানে সরাসরি মৃতব্যক্তিকে জিন্দা করেননি। গরু জবাইয়ের ঘটনাটিকে তিনি এখানে মাধ্যম হিসেবে নির্ধারণ করেছেন। এরকম তাফসীরে মাযহারী/১৬৫ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।