ইচ্ছাসাপেক্ষেই ঘটে থাকে। মোতাজিলা ও কারামাতিয়া সম্প্রদায় বলে, আল্লাহ্পাকের ইচ্ছা নশ্বর, পরিবর্তনশীল । এর প্রতিবাদে আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, ইচ্ছাশক্তি আল্লাহ্্পাকের একটি অপরিবর্তনীয় ও অনশ্বর গুণ । তার ইচ্ছা শক্তি নয় বরং ইচ্ছাশক্তির ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত বিষয় বা বস্তু পরিবর্তনশীল । কারণ, যা আল্লাহ্ নয় তা-ই নশ্বরতা ও পরিবর্তনশীলতার অধীন। রসুল পাক স. এরশাদ করেছেন, বনী ইসরাইলেরা যদি তখন ইনশাআল্লাহ না বলতো, তবে অনস্তকাল পর্যন্ত চেষ্টা করলেও কাঙ্থিত গাভী তারা পেতো না। হজরত আবু হোরায়রা থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন বাগবী। হাদিসটির সনদকে মোদাল বলে অভিহিত করেছেন ইবনে জারীর । এবং পানিসিঞ্তনের কাজে ব্যবহৃত হয়নি এমন সুস্থ নিখুত একটি গরু । বনী ইসরাইলেরা এবার বুঝলো, এমন একটি গরু খুঁজে বের করতে হবে যার মালিক সেটির দ্বারা শ্রমসাধ্য কোনো কাজ করায়নি। কোনো অসুস্থতা যাকে স্পর্শ করেনি এবং যার কোনো অঙ্গে কোনো প্রকার খুঁতই নেই। তাই তারা বললো, এতোক্ষণে তুমি সত্য বিবরণ এনেছো। এরপর তারা সেই সুস্থ, নিখুত এবং চাষাবাদ, পানিসিঞ্চন ইত্যকার সকল শ্রমসাধ্য কর্মে অব্যবহৃত গরুর সন্ধানে বেরিয়ে পড়লো । অনেক অনুসন্ধান শেষে তারা হাজির হলো সেই যুবকের কাছে। যুবক গাভীর চামড়াভর্তি স্বর্ণের বিনিময়ে সেটিকে বিক্রি করতে সম্মত হলো। উপায়াত্তর না দেখে বনী ইসরাইলেরা সেই মূল্যেই কিনে নিলো গাতীটিকে। শেষে তারা নিরুপায় হয়ে উদ্যমহীনভাবে গাভীটিকে জবাই করতে বাধ্য হলো। প্রশ্রদীর্ণ মনোভাব, পারস্পরিক মতানৈক্য, প্রকৃত হত্যাকারী সনাক্ত হওয়ার আশংকা, গাতী অনুসন্ধানের দীর্ঘকষ্ট, অস্বাভাবিক মূল্যমান, এ সমস্তের কারণই তাদেরকে উদ্যমহীন করে ফেলেছিলো। নিতান্ত অনিচ্ছা সত্ত্বে হুকুম প্রতিপালন করলো তারা। তাই আয়াতের শেষাংশে বলা হয়েছে, “যদিও তাহারা জবাই করিতে উদ্যত ছিলনা তবুও তাহারা উহাকে জবাই করিল ।' সুরা বাকারা $ আয়াত ৭২,৭৩ ৫ রঙ ০৮৯৮৫ ্ 2 পাছত চে ৯৯৫2 দা 1৮42) ১৮৭4/39০০ 25১ 94 4%3502)1%৩] ১৫ 22১৭ শা ০০৮ কৈ ৬১ রা তাফসীরে মাযহারী/১৬৪ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।