[7 তাহারা বলিল, “আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বল উহার রং কি? মুসা বলিল, “আল্লাহ্ বলিতেছেন, উহা হলুদ বর্ণের গাভী, উহার রং উজ্জ্বল গাঢ়, যাহা দর্শকদিগকে আনন্দ দেয় ।" (7 তাহারা বলিল, “আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বল গরুটি কি? আমাদের নিকট গরুতো একই রকম, এবং আল্লাহ্ ইচ্ছা করিলে নিশ্চয় আমরা দিশা পাইব ।" [7 মুসা বলিল, “তিনি বলিতেছেন, উহা এমন এক গরু যাহা জমি চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয় নাই- সুস্থ নিখুত।' তাহারা বলিল, 'এখন তুমি সত্য আনিয়াছ।" যদিও তাহারা জবাই করিতে উদ্যত ছিল না তবুও তাহারা উহাকে জবাই করিল। আবারো প্রশ্ন করে বসলো বনী ইসরাইল জনতা । জানতে চাইলো, গাভীটির রং কি রকম হবে। হজরত মুসা বললেন, গাতীর রং হবে পীত (হলুদ) বর্ণের ৷ গাভীর রং বোঝাতে আয়াতে “ফাকিউন' শব্দটি উল্লেখিত হয়েছে। হজরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, “ফাকিউন' অর্থ গাঢ় পীতবর্ণ। হাসান বলেছেন, কৃষ্তাভ পীতবর্ণ। আমি বলি, “ফাকিউন' এর অর্থ কৃষ্তাভ পীতবর্ণ নয়। শব্দটির প্রকৃত অর্থ হবে, বিশুদ্ধ পীতবর্ণ। কালো সাপ, উজ্জ্বল লাল, ঘন শ্যামল, খুব শাদা- এরকম বলে যেমন রঙের আধিক্য বা বিশুদ্ধতা বোঝানো হয়, তেমনি “ফাকিউন' শব্দটির মাধ্যমে পীতবর্ণটি যে বিশুদ্ধ সেকথা বোঝানো হয়েছে। অর্থাৎ পীতবর্ণটি হবে বিশুদ্ধ, উজ্জ্বল, গাঢ়। এরকম রং দৃষ্টিনন্দন হয়ে থাকে। তাই আয়াতে বলা হয়েছে, “তাসুর্রুন নাজিরিন' (যা দর্শকদিগকে আনন্দ দেয়)। অন্তরের আনন্দ বা প্রশান্তিকে বলে “তাসুর্রুন। কল্যাণকর কোনোকিছু অর্জন অথবা অর্জনের আশা অন্তরে যে পুলক সৃষ্টি করে, তাকেই বলা হয় “তাসুর্রুন । এরপরও প্রশ্ন উত্থাপন করলো বনীইসরাইলেরা। বললো, হে মুসা! তোমার প্রতিপালককে স্পষ্ট করে জানিয়ে দিতে বলো গরুটি আসলে কিরকম । এ পর্যস্ত যে বর্ণনা আমরা পেলাম তাতে তো মনে হচ্ছে, গাইটি হবে অন্য সাধারণ গাইয়ের মতোই একটি। এরকম সাধারণ গাইয়ের মাধ্যমে হত্যাকারী সনাক্তকরণের অসাধারণ ঘটনাটি কিভাবে ঘটবে তা এখনো আমাদের নিকট বোধগম্য নয়। তাই গরুটির অসাধারণত্ব কি, তা আমাদের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন। সুতরাং ব্যাপারটা যদি আমাদেরকে আরো একটু খোলাসা করে বলা হয়, তবে ইনশাআল্লাহ্ (আল্লাহ্ ইচ্ছা করলে) দিশা খুঁজে পাবো আমরা (অর্থাৎ হত্যাকারীর সন্ধান আমরা পেয়ে যাকো)। “ওয়া ইন্না ইন্শা-আল্লাহ্ লা মুহ্তাদুন' (আল্লাহ্ ইচ্ছা করলে নিশ্চয় আমরা দিশা পাবো) _ এই বাক্যটি থেকে আমাদের আলেমগণ মাসআলা উদ্ধার করেছেন যে, যে কোনো স্থানে যে কোনো ঘটনা ঘটুক না কেনো, তা আল্লাহতায়ালার তাফসীরে মাযহারী/১৬৩ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।