Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

শর্তনিরপেক্ষ দু'টি ভিন্ন ঘটনার সঙ্গে জড়িত থাকলে নিরপেক্ষকে সাপেক্ষের উপর চাপানো যাবেনা । যেমন, জেহারের প্রায়শ্চিত্ত হচ্ছে একটি দাস মুক্ত করা। এটি একটি নিরপেক্ষ নির্দেশ। এবং হত্যার প্রায়শ্চিত্ত আরেকটি শর্তসাপেক্ষ নির্দেশ । সুতরাং প্রতিটি প্রায়শ্চিত্ত পৃথক পৃথক তাবে কার্যকর হবে। ফিতরা সম্পকীয় হাদিসও আরেকটি দৃষ্টান্ত হিসেবে গণ্য করা যেতে পারে । এক হাদিসে এসেছে, প্রত্যেক স্বাধীন ব্যক্তির পক্ষ থেকে (ফিতরা) আদায় করো । অন্য একটি হাদিসে উল্লেখিত হয়েছে, মুসলমান দাস ও স্বাধীন ব্যক্তির পক্ষ থেকে (ফিতরা) আদায় করো । হানাফী মতাবলম্বীগণ উক্ত দু'টি হাদিস অনুযায়ী আমল করে থাকেন । তাই তারা মুসলমান ক্রীতদাস এবং কাফের ক্রীতদাস উভয়ের জন্য ফিতরা দান করে থাকেন। অবশ্য একই ঘটনা ও একই বিধানে নিরপেক্ষ ও সাপেক্ষ নির্দেশ সংমিশ্রিত থাকলে নিরপেক্ষ নির্দেশ সাপেক্ষ নির্দেশের উপরে আরোপ করা যাবে না। কারণ, এ ক্ষেত্রে দু'টি একীভূত করা সম্ভব নয়। অপরদিকে নিরপেক্ষ নির্দেশও সাপেক্ষ হবার সন্তাবনা রাখে । তাই হানাফীগণ রোজাতঙ্গের শাস্তি স্বরূপ পুনঃরোজা রাখার ক্ষেত্রে পরম্পরা শর্ত আরোপ করেছেন। গাতীর বিবরণ দেয়া হয়েছে এরকম-_ বৃদ্ধ নয়, অল্প বয়স্কও নয়-মধ্যবয়সী। বয়স্ক নয় অর্থ এরকম বয়স্ক নয়, যা গর্ভধারণের বয়স অতিক্রম করেছে। এরকম গাভীকেই আরববাসীরা বয়স্কা বা বৃদ্ধা বলে থাকে। অল্প বয়স্ক নয় অর্থ যা এখনো গর্ভধারণের বয়সে পৌছেনি। মধ্য বয়সী অর্থ, যা কয়েকবার শাবক প্রসব করেছে এবং এখনো গর্ভধারণের বয়স অতিক্রম করেনি। এরকম বলেছেন, আখফাশ। আরববাসীরা তিরিশোত্তর রমণীকে মধ্যবয়সী বলে থাকে। শেষে বলা হয়েছে, “যাহা আদিষ্ট হইয়াছ তাহা কর।' এই নির্দেশের মাধ্যমে প্রশ্রপ্রবণতা থেকে ক্ষান্ত থাকবার তাগিদ দেয়া হয়েছে। সুরা বাকারা ঃ আয়াত ৬৯,৭০,৭১ রা 2০ পপ নট ১৮ 58৪৫058060945454256 ২০)89454564936০845409 1054406০5697506544450 ১1535535425 0558744285548 55557465555551515559546 তাফসীরে মাযহারী/১৬২ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।