Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

[2 তাহারা বলিল, “আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বল উহা কী? মুসা বলিল, “আল্লাহ্‌ বলিতেছেন উহা এমন গরু যাহা বৃদ্ধও নহে, অল্প বয়স্কও নহে- মধ্য বয়সী । সুতরাং যাহা আদিষ্ট হইয়াছ তাহা কর।' গরু জবাইয়ের নির্দেশ শুনে ইহুদী জনতা আগে বলেছিলো, তুমি কি আমাদের সঙ্গে ঠান্টা করছো? হজরত মুসা বলেছিলেন, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ্‌র স্মরণ প্রার্থনা করছি। এর পরও ইহুদীরা সরল পথে না গিয়ে পুনরায় প্রশ্ন উত্থাপন করলো, তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো, উহা কি? তারা সন্দিপ্ধতা থেকে মুক্ত হতে পারছিলোনা বলেই আবার প্রশ্নকন্টকে বিদ্ধ হলো। গরু বলতে কি বোঝায়, তা তারা নিশ্চয়ই জানতো । কিন্তু হত্যাকারী সনাক্ত করতে যে গরু জবাইয়ের প্রয়োজন, সে গরুকে তারা সাধারণ কোনো গরু ভাবতে পারছিলো না। তাদের বদ্ধমূল ধারণা হয়েছিলো এই যে, গরুটি নিশ্চয়ই কোনো বিশেষ গরু হবে। এরকমও হতে পারে যে, সেটি হবে কেবল নামেই গরু । প্রকৃতপক্ষে তা অন্য কিছু। তাই প্রশ্ন করে বসলো, উহা কি? হজরত মুসা জানালেন, গরুটি আসলে গরুই । কেউ হয়তো বলতে পারেন, এখানে “ইন্ত্রাহা' শব্দটির “হা' (সেই) সর্বনামের মাধ্যমে পূর্বে নির্ধারিত একটি বিশেষ ধরনের গাভীকেই বোঝানো হয়েছে যার বিবরণ পরে দেয়' হচ্ছে। এতে বোঝা যায়, পূর্বের নির্দেশটি নিরপেক্ষ বা সাধারণ ছিলো না। কন্ত এই সন্দেহ অমূলক। প্রথমে নির্দেশ এবং পরে তার ব্যাখ্যা প্রদান রীতিবিরুদ্ধ নয়। অবশ্য নির্দেশ এবং নির্দেশের ব্যাখ্যার মধ্যে অধিক দূরত্ব না হওয়া চাই । এখানের “হা” সর্বনামটি যদি পূর্ব নির্দেশিত গাভীর সঙ্গে সম্বদ্ধিত হয়, তবে প্রথমেই যে বিশেষ গাভীর কথা বলা হয়েছে তা কি করে বলা যেতে পারে । সাধারণ আলোচনার বিষয়বন্ত্র সাধারণভাবে গ্রহণ করাই দস্তর ৷ বরং “হা' সর্বনামটির মাধ্যমে যে কোনো একটি গাতী জবাই করার নির্দেশ দেয়া হয়েছিলো বলে স্পষ্ট প্রতীয়মান হয়। হাদিস শরীফে এর প্রমাণ রয়েছে। যেমন, মহানবী স. এরশাদ করেছেন (প্রথম নির্দেশানুযায়ী) বনী ইসরাইলেরা যে কোনো একটি গাভী জবাই করলে যথেষ্ট হতো। তবে এখানে আরেকটি বিষয় পরিষ্কার বুঝা যাচ্ছে যে, প্রথম নির্দেশটি শর্তনিরপেক্ষ থাকলেও অযথার্থ প্রশ্নের কারণে পরে তা শর্তসাপেক্ষ হয়েছে। তাই ধরে নেয়া যেতে পারে, শর্তনিরপেক্ষ নির্দেশটি রহিত হয়ে তদস্থলে শর্তসাপেক্ষ একটি নির্দেশ বলবৎ হয়েছে। মেরাজ রজনীতে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিলো । কিন্তু বাস্তবায়নের পূর্বেই নির্দেশটি রহিত করে তদস্থলে পাচ ওয়াক্ত নামাজের নির্দেশ বলবৎ হয়েছিলো । এধরনের দৃষ্টান্ত আরো রয়েছে। যেমন, এক আয়াতে বলা হয়েছে, “ফা সিয়ামু সালাসাতু আইয়ামা।' (তবে রোজা তিনদিন)। হজরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদের ক্রোতে এখানে মুতাতাবিয়াত (পরপর) শব্দটি অতিরিক্ত সংযোজন করা হয়েছে। এভাবে “সালাসাতু আইয়াম' (তিনদিন) সুনির্দিষ্ট হয়ে যাবে । এর ভিত্তিতেই ইমাম আবু হানিফা বলেছেন, শর্তসাপেক্ষ এবং তাফসীনে মাযহারী/১৬১ ই ||111.011100119.0011

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।