কারণ। তাই আমি বলি, তুমি গাভীটি বেচে দাও। ক্রেতা মূল্য জিজ্ঞেস করলে বোলো, তিন দিনার । তবে বিক্রয়কালে আমাকে জিজ্ঞেস না করে কিন্তু বিক্রয় কোরো না। নতমস্তকে মাতৃ আদেশ পালন করলো যুবক। সে গাভীটি নিয়ে বাজারে গেলো। এদিকে আল্লাহ্পাক তার মাতৃভক্তি যাচাই করার উদ্দেশ্যে তার নিকট ক্রেতারূপে এক ফেরেশৃতাকে পাঠালেন । সেই ক্রেতা বললো, মূল্য কতো? যুবক বললো, মাত অনুমতি সাপেক্ষে তিন দিনার । ফেরেশৃতা বললেন, ছয় দিনার নিয়ে গাভীটি দিয়ে দাও। তোমার মাকে আর জিজ্ঞেস করার দরকার নেই । যুবক বললো, গাভীর সমান স্বর্ণ প্রদান করলেও আম্মাজানের অনুমতি ছাড়া আমি একে হস্তান্তর করতে পারবো না। এই বলে সে মায়ের কাছে গিয়ে ঘটনাটি খুলে বললো। মা জানালেন, যাও ছয় দিনারেই বিক্রি করে দাও। তবে ক্রেতাকে জানিয়ে দিও, এই বিক্রয়ও মায়ের অনুমতি ব্যতিরেকে হবে না। যুবক পুনরায় বাজারে গেলো। অপেক্ষমান সেই ক্রেতা জিজ্ঞেস করলো, মায়ের অনুমতি পেয়েছো কি? যুবক বললো, শর্ত সাপেক্ষ অনুমতি পেয়েছি । তিনি বলেছেন, এই বিক্রয়ও সংঘঠিত হতে হবে তার সন্তোষ সাপেক্ষে । ক্রেতা বললো, শোনো! মাকে জিজ্ঞেস করে আর কাজ নেই । তুমি বরং বারো হাজার দিনারে বিক্রয়ের কাজটি সম্পন্ন করো । যুবক রাজী হলো না। সে পুনারায় তার মায়ের কাছে গিয়ে সবকথা খুলে বললো । মা বললেন, শোনো পুত্র! ওই ক্রেতা সাধারণ কোনো ক্রেতা নয়। তিনি ফেরেশৃতা। তিনি তোমার মাতৃতক্তির পরীক্ষা নিচ্ছেন। পুনরায় তার সাক্ষাত পেলে বোলো, আমি এখন ওই গাতীটিকে বিক্রয় করতে পারবো কি না? যুবক পুনরায় বাজারে গিয়ে দেখলো ক্রেতা সে স্থানেই দাড়িয়ে রয়েছে। সে বললো মা জিজ্ঞেস করেছেন, গাভীটি এখন বিক্রয় করা যাবে কি না? ক্রেতারূপী ফেরেশ্তা বললেন, না এখনো গাতী বিক্রয়ের সময় হয়নি । হজরত মুসা একটি হত্যাকান্ডের ফয়সালা করার জন্য এই গাভীটি কিনবেন । তখন এর চামড়া ভর্তি দিনারের কমে গাতীটি বিক্রয় কোরো না। বনী ইসরাইলেরা জবাইয়ের নির্দেশপ্রাপ্ত গাতীর আকৃতি-প্রকৃতি সম্পর্কে যখন প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিলো, তখন আল্লাহ্ পাক তাদেরকে এমন বৈশিষ্ট্যসম্পন্ন গাতীর কথা জানালেন যা ওই যুবকের গাভী ছাড়া অন্য কোনো গাভীর মধ্যে নেই। গাভীর বিনিময়ে অপরিমেয় অর্থপ্রাপ্তি ছিলো মাতৃভক্তির পুরফ্কার। বরং মাতৃভক্ত যুবকের প্রতি ওই বিপুল বৈভব ছিলো আল্লাহ্পাকের বিশেষ করুণা ও অনুগ্রহ । সুরা বাকারা £$ আয়াত ৬৮ ১৯৩1৩৩০4488 ০৩১৮০51936,51১255স্ তাফসীরে মাযহারী/১৬০ ॥111|.0|1100119.0011
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।