নামাজে বারংবার আবৃত্তি করা হয়। মাসানী বলা হয় এই কারণে যে, সুরাটি একবার মক্কা শরীফে, আরেকবার মদীনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে । তবে অধিকতর বিশুদ্ধ মত হচ্ছে, মক্কা শরীফই এই সুরার অবতরণ স্থল। আল্লামা ইবনে জারীর হজরত আবু হোরায়রা রা. এর উদ্ধৃতি দিয়ে বলেছেন, হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন_সুরা ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ হচ্ছে উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাব, সাবৃউ মাসানী। আলহামদু সুরার আরেকটি নাম সুরা কান্জ (ভান্ডার)। হজরত আলী রা. থেকে ইসহাক ইবনে রওয়াহা বর্ণনা করেছেন, রসুলুল্লাহ স. এরশাদ করেন-এই সুরাটি আরশের নিম্নস্থিত ভান্ডার থেকে অবতীর্ণ হয়েছে। সুরা ফাতিহার আরেকটি নাম সুরা শিফা। ফযীলত অধ্যায়ে একটু পরেই আমি এই মর্মে আলোচনা পেশ করবো যে, সুরা ফাতিহা সকল ব্যাধির প্রতিষেধক । “বিসমিল্লাহ্' অর্থ আমি আল্লাহ্র নামে আরম করি । “বিস্মি' শব্দটি গঠিত হয়েছে 'বা' এবং "ইসিম' শব্দ দু'টি দিয়ে। অতি ব্যবহারের ফলে ইসিমের “আলিফ' অক্ষরটি লুপ্ত হয়েছে। এ সম্পর্কে হজরত ওমর বিন আবদুল আজীজ এর উক্তি আল্লামা বাগবী উল্লেখ করেছেন এভাবে-হে মানুষেরা! তোমরা “বা' “সিন'। আর “মিম' বর্ণটটিকে করো গোলাকৃতি। এতে করে আল্লাহর কালামের সম্মান করা হবে। “ইসিম' শব্দটির ব্যুৎপত্তি ঘটেছে “সামু' থেকে, “ওয়াসমুন' থেকে নয়। প্রমাণস্বরূপ বলা যায় “সামিউন' এবং “সামিয়াতুন'। “বা' অক্ষরটি সঙ্গী ও সাহায্য কামনা অথবা বরকত অর্জনের জন্য ব্যবহৃত হয়েছে। আল্লাহ্পাকের জিকির দ্বারা সাহায্য কামনা করা হয়ে থাকে । 'বা' অব্যয়টি “আররহীম' শব্দের পরে লুপ্ত একটি ক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত । অর্থাৎ আক্রাউ' (আমি পড়ি)। যেমন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা বাক্যটিতে দেখা যায়। সমধিক পরিশুদ্ধ অভিমত হচ্ছে-প্রারন্তে বিসমিল্লাহ্ উল্লেখ থাকাই বাঞ্ছুনীয়। আবদুল কাদির তার হাবী আরবাইন গ্রন্থে হজরত আবু হোরায়রা থেকে লিখেছেন, রসুল স. এরশাদ করেছেন_ যে কাজ বিসমিল্লাহ্র সঙ্গে শুরু না হয় সে কাজ অসমাপ্ত থাকে । অর্থ সহজ কথায় এরকম বলা কর্তব্য যে, আল্লাহ্্পাকের নামে আমি পাঠ আর্ত করলাম । আল্লাহ্ ঃ কারো কারো অভিমত হচ্ছে আল্লাহ্" শব্দটি একটি মৌল শব্দ। কিন্তু প্রকৃত কথা হচ্ছে “আল্লাহ্' শব্দটির উৎপত্তি ঘটেছে “ইলাহ্' (উপাস্য) শব্দটি থেকে । ইলাহ্ শব্দের 'হামজা'র স্থলে 'আলিফ' ও 'লাম' যুক্ত করা হয়েছে। আর এমতো সংযোজন করা হয়েছে জরুরী ভিত্তিতে, যদ্দরুন “আল্লাহ্ শব্দটি সিদ্ধ । কেনোনা, ব্যুৎপত্তিসম্পন্ন শব্দের বৈশিষ্ট্য হচ্ছে মিলিত এবং পৃথক অবস্থায় শব্দ দুটি যেনো একার্থবোধক হয়। পরিশেষে বলা যায় শব্দটি ওই চিরস্থায়ী সত্তার মহিমান্বিত নাম যা সকল প্রকার অপরিচ্ছন্নতা ও অপূর্ণতা থেকে পবিভ্র। এজন্যই তাফসীরে মাযহারী/১৬ ॥|111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।