বর্ণনা করেছেন সাঈদ বিন মানসুর । হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে বিশুদ্ধ সনদে ইবনে জারীর বর্ণনা করেছেন মওকুফ রূপে । বনী ইসরাইল জনতার অপ্রয়োজনীয় জিজ্ঞাসার প্রেক্ষিতে একটি বিশেষ প্রকৃতির গাভী জবাই করা অপরিহার্য হয়ে পড়লো । আল্লাহপাকের এক বিস্ময়কর রহস্য প্রচ্ছন্ন ছিলো এই ঘটনাটিতে। বনী ইসরাইলদের মধ্যে একজন অত্যন্ত সতকর্মপরায়ণ লোক ছিলো । তার ছিলো এক শিশু সন্তান। আর ছিলো একটি গো-শাবক। মৃত্যুর পূর্বে গো-শাবকটি সে পাশের জঙ্গলে ছেড়ে দিয়ে আল্লাহপাকের নিকট প্রার্থনা জানালো, হে দয়াময়! এই বাছুরটি আমি আমার শিশু সন্তান যুবক হওয়া পর্যন্ত গচ্ছিত রাখলাম । তখন থেকে বাছুরটি জঙ্গলে আপনাআপনি চরে বেড়াতে লাগলো। মানুষের পদশব্দ পেলেই সে লোকচক্ষুর অন্তরালে পালিয়ে যেতো। তাই কেউ চেষ্টা করলেও সেটিকে ধরতে পারতো না। ইতোমধ্যে মৃত্যুমুখে পতিত হলো সতকর্মপরায়ণ ব্যক্তিটি । ক্রমে ক্রমে তার শিশু সন্তানটি যৌবনে পদার্পন করলো । সেও ছিলো সৎ এবং তার বিধবা মায়ের প্রতি অত্যন্ত সেবাপরায়ণ। রাত্রিকে তিন ভাগে ভাগ করতো সে। এক ভাগ নিদ্রার জন্য । এক ভাগ ইবাদতের জন্য এবং আরেক ভাগ মায়ের সেবা শুশ্রুযার জন্য। প্রত্যুষে জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রয় করতো । আর এ উপার্জনকেও সে তিন ভাগে ভাগ করে নিতো। এক ভাগ ব্যয় করতো আল্লাহর পথে, একভাগ ব্যয় করতো মায়ের জন্য এবং অপরভাগ নিজের জন্য। একদিন মা বললেন, বস! তোমার পিতা তোমার জন্য একটি গাভী রেখে গিয়েছেন। ওমুক জঙ্গলে গাতীটি আল্লাহ্পাকের হেফাজতে রয়েছে। তুমি ওই জঙ্গলে যাও এবং বলো, হে ইব্রাহিম ও ইসমাইলের প্রতিপালক! আমার জন্য নির্ধারিত গাতীটি আমাকে দিয়ে দাও। গাভীটির নিদর্শন এরকম-_ যখনই তুমি তার প্রতি দৃষ্টিপাত করবে দেখবে তার চামড়া থেকে যেনো সূর্যকিরণ ঠিকরে পড়ছে। গাতীটি ছিলো দেখতে ভারী সুন্দর । গাত্রবর্ণ হালকা জাফরানী রঙের। তাই মানুষ সেটিকে সোনালী গাভী বলতো । মাতৃ আদেশে যুবকটি সেই জঙ্গলে গিয়ে বললো, হে ইব্রাহিম ও ইসমাইলের উপাস্য! আমার গাতীটি আমাকে দাও। একথা বলার সাথে সাথে গাভীটি তার নিকট এলো । সে তখন গাভীটির গলা ধরে টানতে শুরু করলো । অনন্যসাধারণ গাতীটি কথা বলতে শুরু করলো । বললো, ওহে মাতৃসেবক! আমার পৃষ্ঠদেশে আরোহণ করো। আরামে গৃহাভিমুখে যেতে পারবে। যুবক বললো, আমার মা এরকম বলেননি। গাভী বললো, ঠিকই বলেছো। যদি তুমি আমার কথা মান্য করতে তবে আমি তোমাকে অমান্য করতাম । মাতৃ আনুগত্য তোমাকে এরকম মর্যাদাশীল করেছে যে, তুমি যদি কোনো পাহাড়কে তোমার সঙ্গে চলতে আদেশ করো, তবে পাহাড়ও স্বস্থান ত্যাগ করে তোমার সহগামী হবে। যুবক গাভীটিকে নিয়ে তার মায়ের কাছে এলো । মা বললেন, কাঠ কাটা এবং ইবাদতের জন্য রাত্রি জাগরণ তোমার জন্য খুবই কষ্টের মাযহারী/১৫৯ . তাফসীরে ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।