এ আয়াতে বর্ণিত গরু জবাইয়ের পূর্ণ বিবরণ শুরু হয়েছে পরবর্তী রুকু থেকে (৭২ নং আয়াত থেকে)। ঘটনাটি আগাম উল্লেখ করার কারণ হচ্ছে, নিছক কাহিনী বর্ণনাই কোরআন মজীদের মুখ্য উদ্দেশ্য নয়। পৃথক পৃথক ভাবে বনী ইসরাইলদের অপকীর্তিগুলোকে চিহিত করাই উদ্দেশ্য । নেয়ামতের অস্বীকৃতি, অবতীর্ণ বিধানাবলীর প্রতি ব্যঙ্গ-ব্দ্ুপ, বিধিনিষেধের বিকৃতি, অবাধ্যতা ইত্যাদি বিভিন্নভাবে তুলে ধরাই আল্লাহতায়ালার উদ্দেশ্য । গরু জবাই সংক্রান্ত ঘটনাটি ছিলো এরকম- বনী ইসরাইলদের মধ্যে আমীল নামে এক বিভ্তশালী লোক ছিলো । তার স্বজন বলতে ছিলো এক চাচাতো ভাই । সে চাচাতো ভাই ভাবলো, নর ছাড়া আর কোনো অংশীদার যখন নেই, তখন আমীলকে হত্যা করলেই তার পুরো সম্পদ তার অধিকারে এসে পড়বে । সে সুযোগ বুঝে একদিন আমীলকে হত্যা করে ফেললো। তারপর তার লাশ গোপনে অন্য এক গ্রাম সংলগ্ন মাঠে রেখে এলো। পরদিন সে চিৎকার করে লোক জড়ো করে জানিয়ে দিলো, আমীলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। লাশের সন্ধান যখন পাওয়া গেলো, তখন সে ওই মাঠ সংলগ্ন গ্রামের কয়েকজনকে হত্যাকারী বলে অভিযুক্ত করলো । হজরত মুসা এই ঘটনাটি জানতে পেরে অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করলেন। কিন্তু তারা কোনোক্রমেই হত্যাকান্ডের সঙ্গে জড়িত নয় বলে জানালো । তখন জনতা হজরত মুসাকে বললো, "হে নবী মুসা! আপনি আল্লাহতায়ালার নিকট দোয়া করুন যেনো এ সমস্যার সমাধান হয়ে যায়। প্রকৃত হত্যাকারীর সন্ধান যেনো মিলে। হজরত মুসা দোয়া করলেন। নির্দেশ এলো, আল্লাহপাক তোমাদেরকে একটি গরু জবাইয়ের আদেশ দিয়েছেন। লোকেরা বললো, হে মুসা! তুমি কি আমাদের সঙ্গে উপহাস করছো? জনতা বুঝতে পারেনি যে, বিষয়ের সঙ্গে গরু জবাইয়ের বিষয়টিকে কিছুতেই মেলাতে পারছিলো না। তাই তাদের মনে হচ্ছিলো যেনো হজরত মুসা তাদেরকে উপহাসের পাত্র মনে করেছেন। তাদের হঠকারিতামূলক মন্তব্য শুনে হজরত মুসা বললেন, আমি আল্লাহ্র শরণপ্রার্থী। আল্লাহপাক যেনো আমাকে অজ্ঞদের অন্তর্তুত না করেন। লোকেরা বুঝতে পারলো, হুকুমটি অবধারিত । আর হুকুমটিও যেহেতু হত্যাকারী সনাক্ত করার ব্যাপারটার সঙ্গে সামঞ্স্যশীল মনে হচ্ছে না, তখন যে গরু জবাই করার নির্দেশ দেয়া হয়েছে সে গরু নিশ্চয়ই সাধারণ গরু হবে না। এ মনে করে তারা জবাইযোগ্য গরুর আকৃতি-প্রকৃতি সম্পর্কে বিভিন্নরকম প্রশ্নের অবতারণা করলো। স্বকপোলকল্লিত ধারণার এই জটিলতা মূর্খতার একটি বড় নিদর্শন বটে । রসুল পাক স. এরশাদ করেছেন, ওই লোকেরা যদি সরল অন্তকরণে আল্লাহ্র নির্দেশকে মান্য করে যে কোনো গরু জবাই করতো, তবে সেটাই যথেষ্ট হতো । তারা কুটতর্কের অবতারণা করলো। সেই সূত্রে আল্লাহপাকও তাদের প্রতি কঠোরতা আরোপ করলেন। হজরত ইকরামা থেকে এই হাদিসটি মুরসালরূপে ক্ষীর মধ্য |||||.1]1100118,00
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।