অবলম্বন করতোই না। উপরোত্ত অন্যদেরকে নিষেধ করতো । দ্বিতীয় ধরনের লোকেরা নিজেরা এহেন অপকর্ম করতো না বটে, কিন্তু অন্যদেরকে নিষেধও করতো না। তৃতীয় প্রকার লোকেরা তাদের পুরো কৌশল কাজে লাগাতো। কারো বাধা-নিষেধের প্রতি কর্ণপাত করতো না তারা। যারা এই অপকর্ম থেকে অন্যদেরকে বিরত থাকতে বলতো তাদের সংখ্যা ছিলো বারো হাজার । নিষেধ অমান্যকারীদেরকে অভিশম্পাত দিয়েছিলেন হজরত দাউদ আ.। তার রূপান্তরিত করে দিয়েছিলেন । আয়াতে সে কথাই বলা হয়েছে এভাবে- “তোমরা ঘৃনিত বানর হও ।' এ ঘটনাটি ছিলো তত্কালীন এবং তৎপরবর্তিকালীনদের জন্য দৃষ্টান্তমূলক শিক্ষা । “নাকালা' শব্দের আভিধানিক অর্থ, নিষেধ করা বা বাধা দেয়া। কিন্তু এখানে এর অর্থ হবে, দৃষ্টান্তমূলক শিক্ষা। কারণ দৃষ্টান্তমূলক শিক্ষাই মানুষকে পাপ ও অশ্লীলতা থেকে বিরত রাখে । জেলখানাকেও নাকালা বলা হয় একারণেই । যেহেতু জেলখানা বন্দীকে পলায়ন থেকে বাধা দেয়। “সমসাময়িক ও পরবর্তিগণের'_ একথা বলে তৎসময়ের এবং তৎপরবর্তি সময়ের মানুষের কথা বুঝানো হয়েছে। তাদের জন্য অবাধ্যতার এই দৃষ্টান্তমূলক শাস্তিটিকে একটি নিদর্শন করা হয়েছে। কোনো কোনো তাফসীরকার বলেছেন, একথার মাধ্যমে বুঝানো হয়েছে, শাস্তিটি ছিলো সমসাময়িক- যার প্রতিক্রিয়া কিয়ামত দিবসেও পরিলক্ষিত হবে। অর্থাৎ এ পাপের জন্য কিয়ামতের দিনেও তাদেরকে শাস্তি পেতে হবে। এ ব্যাখ্যাটি অবশ্য অনেকটা কষ্টকল্পনার মতো। শেষে বলা হয়েছে, “সাবধানীদের জন্য উপদেশ স্বরূপ করেছি।' এখানে সাবধানীগণ বলতে হজরত মোহাম্মদ স. এর উম্মতদেরকে বুঝতে হবে। তারা সাবধানী । আর সাবধানীরাই উপদেশ গ্রহণ করে থাকে। সুরা বাকারাঃ আয়াত ৬৭ 1১851555518588175836৯ ০৩1৩5 3$ ৩98206526জ্৮ 0] যখন মুসা আপন সম্প্রদায়কে বলিয়াছিল, “আল্লাহ্ তোমাদিগকে একটি গরু করিতেছ?' মুসা বলিল, “আল্লাহ্র স্মরণ লইতেছি যাহাতে আমি অজ্ঞদের অর্তভূক্ত না হই।" তাফসীরে মাযহারী/১৫ ৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।