Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

সুরা বাকারা £ আয়াত ৬৫, ৬৬ পাঠ চপ উপ কাগওরারহদসগ গা ০৩209554559 536 4455 0 তোমাদের মধ্যে যাহারা শনিবারে সীমালজ্ঘন করিয়াছিল তাহাদিগকে তোমরা নিশ্চিতভাবে জান। আমি তাহাদিগকে বলিয়াছিলাম, 'তোমরা ঘৃনিত বানর হও। [00] আমি ইহা তাহাদের সম-সাময়িক ও পরবর্তিগণের শিক্ষা গ্রহনের জন্য দৃষ্টান্ত ও সাবধানীদের জন্য উপদেশ স্বরূপ করিয়াছি। *সাবৃতি, শব্দের আসল অর্থ কর্তন করা বা পৃথক করা। কিন্তু এই আয়াতে উল্লেখিত “সাবৃতি' শব্দের অর্থ হবে শনিবার । কারণ, শনিবারেই আল্লাহপাক তার সৃষ্টিজগতকে সৃষ্টি করেছেন। ইহুদীদের প্রতি নির্দেশ ছিলো, শনিবারে পার্থিব সকল কাজকর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে হবে। এ কারণেও শনিবারকে সাবতি বলা হয়ে থাকতে পারে। শনিবারের সীমালজ্ঘন সংক্রান্ত ঘটনাটি এরকম-_ হজরত দাউদ আ. এর যুগে সাগরতীরের একটি শহরে সত্তর হাজার বনী ইসরাইল বসবাস করতো। তারা ছিলো মৎস্যজীবি। আল্লাহ্‌্পাকের নির্দেশ ছিলো শনিবারে তারা মৎস্য শিকার করতে পারবে না। ওই দিন কেবল আল্লাহ্র ইবাদতে নিমগ্র থাকতে হবে। সপ্তাহের অবশিষ্ট ছয় দিনের জন্য এই নিষেধাজ্ঞা থাকবে না। কিন্ত বনী ইসরাইলেরা দেখতে পেতো, শনিবারেই মাছের আনাগোনা বেশী হয়। ওই দিন অসংখ্য মাছের ঝাক পানির উপরে ভেসে বেড়াতে থাকে । পানি অপেক্ষা মাছুই অধিক দৃষ্টিগোচর হয়। অন্য ছয় দিন এতো মাছ নজরে পড়ে না। ইহুদীরা তখন একটি কৌশল বের করলো । তীরভূমিতে তারা খনন করে রাখলো অনেক খাল বা চৌবাচ্চা। জোয়ারের সময় তীরভূমি প্লাবিত হতো। ভাটার সময় পানি সরে গেলে চৌবাচ্চার বদ্ধ পানিতে অনেক মাছ আটকা পড়ে যেতো। শনিবারে এভাবে মাছ আটকে রাখতো তারা । পরদিন সহজেই সেগুলোকে ধরে ফেলতো। কোনো কোনো তাফসীরকার বলেছেন, তারা শনিবার দিন তটভূমিতে পেতে রাখতো মাছ ধরার জাল অথবা অন্য কোনো ফাদ। শনিবারের জোয়ারে সেগুলোতে অনেক মাছ আটকা পড়ে যেতো । কিন্তু নিষেধাজ্ঞা ছিলো বলে সেদিন তারা সেগুলোকে ধরতো না। পরের দিন রবিবারে তারা সেই মাছ তুলে আনতো। অবশ্য সকলেই এরকম করতো না। তিন ধরনের লোক ছিলো তাদের মধ্যে । এক ধরনের লোক নিজেরা এ কৌশল তাফসীরে মাযহারী/১৫৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।