হয়েছে । বাগৰবী বলেছেন, ঘটনাটি ছিলো এরকম- তওরাত নাজিল হলে হজরত মুসা তওরাতকে মান্য করতে এবং এর বিধানাবলী বাস্তবায়ন করতে নির্দেশ দিলেন। কিন্তু তার সম্প্রদায় উপেক্ষা ও অনীহা প্রকাশ করলো। তওরাতের বিধানাবলী ছিলো অত্যন্ত কঠিন। হজরত মুসার শরিয়ত তাই হজরত জিবরাইল একটি বিশাল পাহাড় তুলে এনে বনী ইসরাইলদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় রাখলেন। হজরত আদম আ. এর দৈহিক উচ্চতা যতোখানি ছিলো ততোখানি উপরে ছিলো পাহাড়টি । হজরত জিবরাইল বললেন, তওরাতকে অমান্য করলে তোমাদের উপর এই বিশাল পাহাড়টি ছেড়ে দেয়া হবে। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকে ইবনে আবী হাতেম এরকম বিবরণ দিয়েছেন। তার নিকট থেকে আতা বর্ণনা করেছেন, তাদের মাথার উপর পাহাড় দীড় করানো হলো । আর সামনের দিক থেকে একটি অগ্নিশিখা এবং পিছন দিক থেকে একটি ভয়ংকর গর্জনমুখর আগুনের সাগর তাদের দিকে এগিয়ে আসতে থাকলো । নির্দেশ দেয়া হলো, তওরাতকে গ্রহণ করো । নতুবা পাহাড় ও অগ্নিসাগর এক সঙ্গে তোমাদেরকে ধ্বংস করে ফেলবে । আলোচ্য আয়াতেও বলা হয়েছে, আমি যা দিলাম দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো এবং তাতে যা আছে স্মরণ রেখো যাতে তোমরা সাবধানতা অবলম্বন করে পরিত্রাণ পাও। “তাকওয়া' অর্থ সাবধানতা । যিনি এই সাবধানতা অবলম্বন করেন, তিনি মুত্তাকী । মাথার উপর বিশাল পাহাড় দর্শনে উপায়ান্তর না দেখে বনী ইসরাইলেরা তৎক্ষণাৎ নির্দেশ মেনে নিলো এবং সেজদায় পতিত হলো। সেজদাবস্থাতে তারা ঘাড় কাত করে পতনোন্মুখ পাহাড়টি দেখছিলো। এরপর থেকে তাদের মধ্যে কাত হয়ে সেজদার প্রচলন শুরু হয়। তারা বলে, এরকম সেজদাই উত্তম। কারণ, এর মাধ্যমেই আল্লাহ্র আযাব সরে গিয়েছিলো । কিন্ত বনী ইসরাইলেরা তাদের কথায় শেষ পর্যন্ত অচঞ্চল থাকতে পারেনি । তাই এখানে বলা হয়েছে, এরপরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে । তদ্সত্তবেও আল্লাহ্র অনুগ্হ ও অনুকম্পা তোমাদের প্রতি রয়েছে, যদি না থাকতো তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্থ হতে । শাস্তি বিলম্বিত করাকেই এখানে ফজল বা অনুগ্রহ বলা হয়েছে। আয়াতের অর্থ এরকম হতে পারে যে, হে বনী ইসরাইল! যদি নবী মোহাম্মদ স. এর আগমন না ঘটতো, তবে তোমাদের প্রতি বিভিন্ন প্রকার নৈসর্গিক আপদ বিপদ ঘটতেই থাকতো । কিন্তু তা ঘটেনি একারণে ঘে, হজরত মোহাম্মদ মোস্তফা স. মহাবিশ্বের রহমত (অনুকম্পা) স্বরূপ। তার কারণেই তোমাদের শাস্তি বিলম্বিত করা হয়েছে। তাই আগের মতো ভূমিধ্বস ও রূপান্তরের শাস্তি স্থগিত রয়েছে। ||| 21 00118.00] অনা সহাী১৫৫
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।