আহমদ, তিরমিজি, নাসাঈ এবং ইবনে মাজা বর্ণনা করেছেন। অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, রসুল পাক স. এরশাদ করেছেন, আল্লাহ্র বান্দাগণ যতোক্ষণ লা নিজের কথার জন্য না হবে- ততোক্ষণ সে ইমানের হকীকতে পৌছতে পারবেনা (অর্থাৎ যতোক্ষণ না নিজের মুখনিঃসৃত কটুকথার জন্য ব্যথিত না হবে)। তিবরানী। বাগবী বলেছেন, সম্ভবতঃ “মান আমানা মিনহুম' এর পূর্বে 'ওয়াও' (এবং) শব্দটি উহ্য রয়েছে। যদি তাই হয় তবে অর্থ হবে এরকম-_ হে মোহাম্মদ স.! ধারা আপনার উপরে ইমান এনেছে। ইমান এনে যারা সৎকাজে ব্রতী হবে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে পুরস্কার । 'আজর' অর্থ, প্রতিদান বা পুরস্কার । যে পুরস্কার প্রদানের অঙ্গীকার আল্লাহতায়ালা করেছেন_ সেগুলো হচ্ছে, আল্লাহ্র নৈকট্য, জান্নাত এবং শাস্তি প্রবাহ_ যেখান থেকে নৈকট্যভাজনেরা পরিতৃপ্ত হবেন। শেষে বলা হয়েছে, তখন তাদের আর কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। অর্থাৎ আখেরাতে যখন অবিশ্বাসী সম্প্রদায় শাস্তির ভয়ে সন্ত্রস্ত থাকবে, সংকীর্ণচিত্ত অবাধ্যরা যখন অপমান ও সম্ভাপে জর্জরিত হতে থাকবে, তখন বিশ্বাসীরা হবে শংকাহীন। তখন তাদেরকে আর দুঃখের ভার বহন করতে হবে না। সুরা বাকারা £ আয়াত ৬৩, ৬৪. ১৫ ৮৭ রে 0১৩৪5158445) ্ ১১০৫৫ ০১ 59৫ 286পত চির ৬১৬৮ নিপল 45815 ১৩১৩৫ (4545 7 স্মরণ কর যখন তোমাদের অঙ্গীকার লইয়াছিলাম এবং 'তুর'কে তোমাদের উরে স্থাপন করিয়াছিলাম; বলিয়াছিলাম, “আমি যাহা দিলাম দৃঢ়তার সহিত গ্রহণ কর এবং তাহাতে যাহা আছে তাহা স্মরণ রাখ, যাহাতে তোমরা সাবধান হইয়া চলিতে পার ।' (০ ইহার পরেও তোমরা মুখ ফিরাইলে! আল্লাহের অনুগহ এবং অনুকম্পা তোমাদের প্রতি না থাকিলে তোমরা ক্ষতিগ্রস্থ হইতে । আল্লাহপাক এখানে কৃত অঙ্গীকারের কথা এবং বনী ইসরাইলদের মাথার উপরে পাহাড় স্থাপনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। অঙ্গীকারটি ছিলো, হজরত মুসার আনুগত্য ও তওরাতের অনুসরণ সংক্রান্ত । সুরইয়ানী ভাষায় পাহাড়কে বলে “তুর'। এখানে তুর শব্দটির মাধ্যমে কোনো একটি পাহাড়ের কথা বলা তাফসীরে মাযহারী/১৫৪ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।