Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

তাদেরকে বলে সাবিউ ফুলানা (অমুক ধর্মান্তরিত হয়েছে ) _ এডাবে উটের দাত গজালে তারা বলে, উটের দীত বের হয়েছে। এক্ষেত্রেও তারা সাবিউ শব্দটি ব্যবহার করে। যারা সকল ধর্ম থেকে বহিঃছ্কুত তাদেরকেই সাবেইন বলা হয়। হজরত ওমর ও হজরত আব্দুল্লাহ ইবনে আববাস বলেছেন, সাবেঈন আহলে কিতাবের একটি উপদলের নাম। তবে তাদের মধ্যে বিধানগত পার্থক্য রয়েছে। হজরত ওমর বলেছেন, তাদের জবেহ্‌ করা পশুর গোশত ভক্ষণ করা আমাদের জন্য হালাল। হজরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস বলেছেন, হালাল নয়। মুজাহিদ বলেছেন, সাবেঈন সম্ধদায় আহলে কিতাবের একটি দল। তাদের ধর্মমত ইহুদী ও অগ্নিপূজকদের মাঝামাঝি । কালাবী বলেছেন, তাদের ধর্মাদর্শ ইহুদী ও থৃষ্টান ধর্মের মাঝামাঝি । তারা ইহুদীও নয়। থৃষ্টানও নয়। কাতাদা বলেছেন, সাবেঈন ওই সম্প্রদায় যারা যবুর শরীফ পাঠ করে । ফেরেশতাদের উপাসনা করে। কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ে । এভাবে তারা বিভিন্ন ধর্ম থেকে কিছু কিছু গ্রহণ করে একটি নতুন ধর্মের প্রবর্তন করেছিলো । ইহুদী, খৃষ্টান, সাবেঈন_ যে সম্দায়ের লোকই হোকনা কেনো, তারা যদি আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপন করে, শেষ দিবসে আস্থাশীল হয় এবং সৎকাজের ব্রত গ্রহণ করে- একথার অর্থ, আল্লাহ্‌, রসুল মোহাম্মদ স. এবং কিয়ামত দিবসের প্রতি ইমান আনয়ন করে। কোনো কোনো তাফসীরবিদ বলেছেন, একথার অর্থ, উম্মতে মোহাম্মদীর মধ্যে যারা বিশুদ্ধ মুমিন। কেউ কেউ বলেছেন, প্রথম শ্রেণীর মুমিন । কারো কারো মত হচ্ছে, ওই সকল মুমিন যীরা রসুল পাক স. এর আবির্ভাবের পূর্বে ইমান ও সত্যধর্মের সন্ধানে ছিলেন। যেমন, হাবীবে নাজ্জার, কায়েস বিন সায়েদা, যায়েদ বিন আমর বিন নুফাইল, ওয়ারাকা বিন নাওফেল, আল বারাউস্‌ সান্তা, আবু জর গিফারী, সালমান ফারসী, পাদ্রী বুহাইর এবং নাজ্জাশীর দূত। এদের মধ্যে কয়েকজনের উদ্দেশ্য সফল হয়েছিলো । অর্থাৎ তাদের কয়েকজন রসুল পাক স. এর করুণাম্নাত হয়ে দ্বীনের জন্য প্রাণ উৎসর্গকারী সাহাবাগণের দলভূত হতে পেরেছিলেন। বাকীরা এরকম সুযোগ পাননি। খতিব বাগদাদী বলেন, এখানে 'ইন্নাল্লাজিনা আমানু'_ একথার অর্থ হচ্ছে, ওই সকল লোক যারা হজরত মুসা আ. এর শরিয়ত রহিত হওয়ার পূর্বে ইমানদার ছিলেন । এরকম ব্যাখ্যা গ্রহণের পর “মান আমানা মিনহুম' এর অর্থ হবে, ওই সকল মানুষ যারা ইমান সহকারে মৃত্যুবরণ করেছেন। আমি বলি, “মান আমানা মিনহুম' এর অর্থ, ওই সকল লোক যাদের দেহমন শুদ্ধ, পবিত্র, পূর্ণ ও আলোকিত । তারা হচ্ছেন সম্মানিত সুফী সম্প্রদায় । যেহেতু রসুল পাক স. এরশাদ করেছেন, তোমরা ততোক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার নও যতোক্ষন না আমি তোমাদের নিকট তোমাদের পিতামাতা, সন্তান-সন্ততি এবং সকল কিছু অপেক্ষা প্রিয় না হই। হজরত আনাস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন বোখারী, মুসলিম, আহমদ, নাসাঈ ও ইবনে মাজা । অপর একটি হাদিসে উল্লেখিত হয়েছে, তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না, যতোক্ষণ না সে নিজের জন্য যা ভালো- অপরের জন্য তাই ভালো মনে না করবে । এই হাদিসটিও হজরত আনাস থেকে বোখারী, মুসলিম, ||| 21 00118.00] তকসীদে শখয১৫০

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।