তাহা সেখানে আছে।' এবং তাহারা লাঞ্কুনা ও দারিদ্রপ্রস্ত হইল ও তাহারা আল্লাহ্র ক্রোধের পাত্র হইল । ইহা এই জন্য যে, তাহারা আল্লাহ্র আয়াতকে অস্বীকার করিত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করিত। অবাধ্যতা ও সীমালজ্ঘন করিবার জন্যই তাহাদের এই পরিণতি হইয়াছিল । মরু প্রান্তরের বন্দী জীবনে বণী ইসরাইলের প্রতিদিনের পানাহার ছিলো একই রকম। মান্না ও সাল্ওয়া এবং সেই অলৌকিক ঝর্ণার পানি। একই রকম পানাহারের পুনরাবৃক্তিতে তারা অপ্রসন্ন হলো । অধৈর্য হয়ে বললো, “হে নবী মুসা! এরকম একধরণের পানাহার আর আমাদের ভালো লাগে না। সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো। তিনি যেনো আহার্য হিসেবে আমাদেরকে শাক-সজি, কীকুড়, গম, মসুর, পেয়াজ ইত্যাদি ভূমিজাত আহার্য বস্তু দান করেন । হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস বলেছেন, “ফুমিহা' অর্থ রুটি । আতা বলেছেন 'গম।' বনী ইসরাইলদের ধৈর্যহীনতা ও মূর্খজনোচিত আব্দার শুনে হজরত মুসা বললেন, তোমরা কি উৎকৃষ্টতর বস্তুর বদলে নিকৃষ্টতর বস্তুর আকাঙ্বা করো? উৎকৃষ্টতর বস্তু বুঝাতে এখানে খয়ের শব্দটি ব্যবহৃত হয়েছে_ এর মর্ম হচ্ছে মান্না ও সাল্ওয়া। এগুলো খয়ের এজন্যই যে, শ্রমের কষ্ট ছাড়াই এগুলো পাওয়া যাচ্ছিলো আর এগুলোর জন্য পরকালে কোনো জবাবদিহিও করতে হবে না, আর এগুলো পার্থিব স্বাস্থ্য ভালো রাখার জন্য মহা উপকারী । হজরত মুসা বললেন, উৎকৃষ্টতার পরিবর্তে যদি নিকৃষ্টতাই তোমাদের কাম্য হয়, তবে এমন কোনো নগরীতে গিয়ে উপস্থিত হও; যেখানে তোমরা তোমাদের কাম্য বস্ত্র লাভ করবে । জুহাক বলেছেন, এখানে নগর বলতে ফেরাউন শাসিত নগর বুঝানো হয়েছে। এভাবেই বনী ইসরাইলেরা আল্লাহ্তায়ালার ক্রোধের স্বীকার হলো। ফলে লাঞ্কুনা ও দারিদ্যযু হলো তাদের নিত্য সঙ্গী । দারিদ্র্য বুঝাতে এখানে “মাস্কানাহ্' শব্দটি উল্লেখ করা হয়েছে। দারিদ্র্য মানুষকে অকর্মন্য ও হীনমন্য করে দেয়। আশা ও উদ্দীপনাকে করে তিরোহিত। অর্থশালী ইহুদীদেরকেও সম্পদহীনদের মতো জীবন-উত্তাপ বিবর্জিত পরিদৃষ্ট হয়। কারণ, তাদের অন্তর দরিদ্ব । বিরামহীন সম্পদ লিল্সার কারণে তারা হীনমন্যতার স্বীকার । তাই কেউ কেউ বলেছেন, মাস্কানাহ্ শব্দের অর্থ অন্তরের অনুদারতা ও বিস্তলিন্সা। আল্লাহ্র আয়াতকে অস্বীকার করতো বনী ইসরাইলেরা, তাই তাদের এই করুণ পরিণতি । এখানে আয়াত অস্বীকারের অর্থ তওরাত, ইঞ্ত্রিলি ও কোরআনের ওই সকল আয়াতের অস্বীকৃতি জ্ঞাপন; যেগুলোতে রয়েছে রসুল মোহাম্মদ স.এর গুণাবলীর বিবরণ। তারা অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের আরও অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে। তার মধ্যে একটি হচ্ছে নবীহত্যা। নবীহত্যা অন্যায় জেনেও তারা এ জঘন্য অন্যায় কর্মে লিপ্ত হতো । বর্ণিত হয়েছে_- ইহুদীরা একদিনেই সন্তরজন নবীকে হত্যা করেছিলো। টু তাফসীরে মাযহারী/১৫১ |110.01100119.001
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।