নামলেন হজরত মুসা । ঠিক তখনই গাত্রাবরণ নিয়ে পাথরটি দৌড়াতে শুরু করলো । পাথরের পিছনে দৌড় দিলেন হজরত মুসা । এ অবস্থায় ওই লোকদের সম্মুখীন হলেন যারা অপবাদ রটিয়ে যাচ্ছিলো । পাথরটি থেমে পড়লো । অতি দ্রুত পাথরের উপরে রাখা কাপড় নিয়ে তিনি তার পবিত্র শরীর আচ্ছাদিত করলেন। হঠাৎ হজরত জিব্রাইল আর্বিভূত হয়ে বললেন, আল্লাহ্্পাকের নির্দেশ এই যে, পাথরটি আপনি আপনার কাছে রাখুন। ভবিষ্যতে এক সময় আল্লাহতায়ালার কুদরত এবং আপনার অলৌকিকত্ব এই পাথরের মাধ্যমে প্রকাশ করা হবে । তখন থেকে ওই পাথরটি একটি চামড়ার থলিতে করে সংরক্ষন করে আসছিলেন হজরত মুসা। বোখারী ও মুসলিমে পাথরের পলায়ন কাহিনী বিবৃত হয়েছে, কিন্ত্র হজরত জিব্রাইলের আগমনের উল্লেখ সেখানে নেই। হজরত কাতাদা থেকে আরদ বিন হামিদ বলেছেন, পাথরটি ছিলো তুর পাহাড়ের । বনী ইসরাইলেরা সেটা সাথে সাথে রাখতো । পাথরের প্রকৃতি নির্ণয়ে মতানৈক্য পরিদৃষ্ট হয়। কেউ কেউ বলেছেন, সেটি ছিলো মর্মর পাথর, কেউ আবার বলেছেন পাথরটি ছিলো ছঙ্গে কুর্দান। পাথরটিতে ছিলো বারোটি গর্ত। লাঠি দিয়ে আঘাত করলে প্রতিটি গর্ত থেকে একটি করে সুমিষ্ট পানির ঝর্ণা প্রবাহিত হতো। প্রতিটি গোত্র পরিতৃপ্ত হলে হজরত মুসা তার লাঠি দিয়ে পাথরটিতে পুনঃ আঘাত করতেন; তৎক্ষণাৎ বন্ধ হয়ে যেতো পানির প্রত্রবণ। তিনি তখন পাথরটি তার চামড়ার থলিতে রেখে দিতেন। ওই পাথরের প্রত্রবণ প্রতিদিন ছয়লক্ষ তৃষ্যার্তকে পরিতৃপ্ত করতে পারতো । ওয়াহাব ও অন্যান্য তাফসীরবিদগণ বলেছেন, পানির প্রস্রবণ জারী হওয়ার ব্যাপারটা কোনো নির্দিষ্ট পাথরের সঙ্গে সংশ্লিষ্ট ছিলো না। বিষয়টি ছিলো হজরত মুসার মোজেজা। তিনি তার লাঠি দিয়ে যে পাথরেই আঘাত করতেন সে পাথর থেকেই পানি প্রবাহিত হতো। আতা বলেছেন, হজরত মুসা পাথরের বারোটির স্থলে, বারো বার লাঠি দ্বারা আঘাত করতেন । সেসব স্থানে রমনী স্তনের মতো একটি করে গোশ্ত প্রকাশ পেতো । সেখান থেকেই ধীরে ধীরে পানি নির্গত হতো এবং পরে তা নদীর আকার ধারণ করতো । বারোটি প্রত্রবণ প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র নিজ নিজ পান-স্থান চিনে নিলো। অর্থাৎ প্রতিটি গোত্রের জন্য ছিলো স্বতন্ত্র পান-ঘাট। তারা তাদের নির্ধারিত পান-ঘাট ছেড়ে অন্য ঘাটে কখনোও যেতো না। এমতাবস্থায় আল্লাহতায়ালা তাদের এই নির্দেশ দান করলেন যে, আহার করো মান্না ও সালওয়া এবং পান করো এই অলৌকিক ঝর্ণার পানি । আয়াতে 'রিজক্ল্লাকৃম' শব্দের মাধ্যমৈ এই সুনিশ্চিত ও অনায়াস লদ্ধ রিজিকের কথা বলা হয়েছে। এ রিজিক অবশ্যই বিশেষ ধরণের। এই রিজিক অর্জিত নয়, প্রদত্ত। বিশেষ অনুগ্রহমন্ডিত শ্রমবিহীন জীবনোপকরনের কথা উল্লেখ করে আল্লাহতায়ালা আয়াতের শেষে এই মর্মে সদুপদেশ দিচ্ছেন যে, তোমরা সত্য ত্যাগ করে ॥.]1100118.00]| অক্টীল সঘ/১৯
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।