কন্পলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করবো । “খতাইয়াকুম' অর্থ অপরাধসমূহ। শেষে বলা হয়েছে সৎকর্মপরায়ণদের প্রতি আমার দান বৃদ্ধি করবো অর্থাৎ তারা বিনিময় লাভ করবে দ্বিপতন। সৎকর্মপরায়ণদেরকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে এজন্য যে, তাদের আনুগত্য নিঃসন্দিপ্ধ, অন্যদের মত টলো-টলায়মান নয়। বনী ইসরাইলদের মধ্যে যারা অসৎ প্রকৃতির তারা হিত্তা না বলে অন্য কথা বলেছিলো । হজরত আবু হোরায়রা থেকে বোখারীর পদ্ধতিতে নাগবী বলেছেন, রসুল পাক স. এরশাদ করেছেন_বনী ইসরাইলদের প্রতি নির্দেশ ছিলো যে, দরোজা অতিক্রমকালে সেজদা করতে করতে এবং হিত্তা বলতে বলতে প্রবেশ করবে। কিন্তু অসৎ প্রকৃতির লোকেরা অধোবদনে হ্যাচড়াতে হ্যাচড়াতে প্রবেশ করেছিলো এবং “ক্ষমা চাই' একথা বলার পরিবর্তে 'জবের মধ্যে শস্য' এরকম বলতে বলতে যাচ্ছিলো । অনাচারীদের প্রতি আমি আকাশ থেকে শাস্তি প্রেরণ করলাম (আল্লাজীনা জ্বলামু) বলে বারংবার বনী ইসরাইলদের প্রতি আরোপিত শাস্তির কথা উল্লেখ করা হচ্ছে। নিকট সুস্পষ্ট হয়ে পড়ে। তাদের কৃতকর্মের কারণেই যে বার বার শ্রাস্তি আরোপিত হচ্ছে- এ কথাটা বিশেষভাবে প্রচার করে পৃথিবীবাসীদেরকে সতর্ক করে দেয়াও এরকম বাকভঙ্গীর আরেকটি উদ্দেশ্য ৷ আনুগত্যের স্থলে অবাধ্যতা প্রদর্শন প্রকৃতপক্ষে আত্মহননেরই নামাত্তর। আমি বলি, এ রকম বাণীতঙ্গীর কারণ এও হতে পারে যে, যদি “আলাল্লাজীনা জুলামু' এর স্থলে কেবল "আলাইহিম' বলা হতো, তবে এই সন্দেহটি জেগে উঠতে পারতো যে, ওই শাস্তি ছিলো সমস্ত বনী ইসরাইলের উপরে, আয়াতের বিবরণ ভঙ্গীতে একথা সুস্পষ্ট হয়ে পড়েছে যে, কেবল অপরাধীদের উপরে শাস্তি নেমে এসেছিলো । “রিজ্ঝা" অর্থ শাস্তি । হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে ইবনে জারীর বর্ণনা করেছেন, কোরআন মজীদের যেখানে যেখানে রিজ্ঝা শব্দটি রয়েছে তাদের প্রতিটি স্থানেই এর অর্থ হবে শাস্তি । অভি ধানে রিজ্ঝা শব্দটি ওই বস্ত্রকে বুঝায় যা স্বভাবতঃ ঘৃণা উদ্রেককারী অথবা যা রুচিকর নয়। “মিনাস্সামায়ি' অর্থ আকাশ থেকে । আকাশ থেকে প্রেরিত এ শাস্তি সম্পর্কে কোনো কোনো তাফসীরকার বলেছেন, সেই শাস্তি ছিলো মহামারী প্রেগ। সেই প্রেগের প্রার্দুভাবে এক ঘন্টায় সত্তর হাজার বনী ইসরাইল নিপাত হয়েছিলো । ইবনে জারীর বলেছেন, ইবনে জায়েদের বর্ণনায় এসেছে_ মহামারীও একটা শাস্তি যা তোমাদের প্রতি আপতিত হয়েছিলো । এতে করে বুঝা যায় বনী ইসরাইলের উপর প্রেগের প্রার্দুভাব ঘটেছিলো । তাফসীরে যাযহারী/১৪ ৭ ||11111.011100119.0011
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।