(এক প্রকার ফল)। কেউ বলেছেন, হালকা চা-পাতি। মুজাহিদ বলেছেন- “মান্না' গুপ্জ এর মতো আকাশ থেকে পতিত হয়ে পাহাড়ে প্রান্তরে জমাট বেধে থাকতো । তার স্বাদ ছিলো মিষ্টতাসম্পন্ন। বর্ণিত হয়েছে, আকাশ থেকে নেমে আসা সুমিষ্ট মান্না খেতে খেতে অতিষ্ঠ হয়ে উঠলো বনী ইসরাইলেরা। মিষ্টিতে অরুচি দেখা দিলো তাদের, তারা হজরত মুসার নিকট নিবেদন জানালো, হে মুসা রসুল! আমরা তো একই রকম মিষ্টিদ্রব্য খেতে খেতে অতিষ্ঠ হয়ে পড়েছি। আপনি মেহেরবাণী করে আল্লাহতায়ালার নিকট নিবেদন করুন, যেনো তিনি করুণাপরবশ হয়ে আমাদেরকে গোশত আহারের বন্দোবস্ত করে দেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন খাদ্য দান করলেন আল্লাহতায়ালা । তার নাম “সাল্ওয়া'। অধিকাংশ তাফসীরকার বলেছেন, সালওয়া হচ্ছে এক ধরণের পাখি যা দেখতে অনেকটা বটর পাখির মতো । কেউ কেউ বলেছেন, বটর পাখি হচ্ছে “সাল্ওয়া'। বিশাল মেঘের আকারে অসংখ্য বটর পাখি বনী ইসরাইলদের আওতায় এসে হাজির হতো- তারা একদিন একরাত্রি পরিমান প্রয়োজন পূরণের মতো পাখি ধরে রেখে দিতো । আর শুক্রবারে সংগ্রহ করতো দুই দিন দুই রাত্রির আহার্য । কারণ শনিবারে বটর পাখিরা নেমে আসতো না। তোমাদেরকে যা দান করলাম তা থেকে ভালো ভালো বস্তু আহার করো- একথার অর্থ তোমাদের জন্য যে পরিমান হালাল কর হয়েছে সেই পরিমাণ আহার্য গ্রহণ করো । হালাল, পবিত্র অথবা ভালো ভালো বুঝাতে এখানে “তাইয়েবা' শব্দটি ব্যবহার করা হয়েছে। আল্লাহ্্পাকের নির্দেশ ছিলো এরকম একদিনে তোমাদের যতোটুকু প্রয়োজন ততটুকু আহার্য সংগ্রহ করো। পরবর্তী দিনের জন্য সঞ্চয় কোরো না। বনী ইসরাইলেরা এই নির্দেশের অবমাননা করলো । সঞ্চয় করতে শুরু করলো তারা । আল্লাহপাক রুষ্ট হলেন। বন্ধ হয়ে গেলো অনায়াসলভ্য খাদ্য সামগ্রী । তাদের সঞ্চয়েও শুরু হলো পচন। শেষে সম্পূর্ণ সঞ্চয়ই তাদের বিনষ্ট হয়ে গেলো। হজরত আবু হোরায়রা থেকে আহমদ, বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন_ রসুল স. এরশাদ করেছেন, আল্লাহপাকের নির্দেশের অবমাননা না করলে বনী ইসরাইলদের আহার্ধপ্রবাহ কখনই বন্ধ হতো না। আর বিবি হাওয়া যদি প্ররোচনাপ্রবণা না হতেন তবে কোনো নারী স্বামীর অবাধ্য হতো না। তারা আমার প্রতি কোনো অন্যায় করে নাই বরং তারা তাদের প্রতিই অন্যায় করেছিলো- একথার অর্থ তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি বরং নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছিলো । তাদের এ ক্ষতি ছিলো দুনিয়া ও আখেরাত উভয় জগতের। নির্দেশ অবমাননার কারণে তারা হয়েছে আখেরাতের শাস্তির উপযোগী । দুনিয়াতে হারিয়েছে শ্রমবিহীন রিজিকের নিশ্চয়তা, আখেরাতে যে রিজিকের হিসেব দিতে হতো না। পু তাফসীরে মাযহারী/১৪৫ তু ||1||.9]1100119.00|]
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।