Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আয়াতের শেষে বলা হয়েছে- যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো-_ এ কথার অর্থ পুনরুজ্জীবন লাভের নেয়ামতের জন্য আল্লাহ্পাকের শোকর করো অথবা বস্ত্রাঘাতের শাস্তির মাধ্যমে তোমাদেরকে যে ক্ষমা করা হয়েছে সে কথা স্মরণ করে কৃতজ্ঞ হও। সুরা বাকারা £ আয়াত ৫৭ ০০ সাক 40645305 পা১৮ ৫৩ ১ 1 চা তত ৩৯ 5985 5)5১৯3৮৩318 (0 আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করিলাম; তোমাদের নিকট মান্না ও সাল্ওয়া প্রেরণ করিলাম । বলিয়াছিলাম, 'তোমাদিগকে যাহা দান করিলাম তাহা হইতে ভাল ভাল বস্তু আহার কর।” তাহারা আমার প্রতি কোন অন্যায় করে নাই, বরং তাহারা তাহাদেরই প্রতি অন্যায় করিয়াছিল । _ শামামা' শব্দটি এসেছে গাম্‌ শব্দ থেকে । গামু অর্থ লুকিয়ে ফেলা বা গোপন করা৷ এখানে গামামা শব্দের অর্থ মেঘ । সূর্যকে আড়াল করে দেয় বলেই মেঘকে গামামা বলা হয়। এই আয়াতে যে ঘটনার কথা ইঙ্গিত করা হয়েছে সে ঘটনাটি হচ্ছে এই- আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে নির্দেশ দেয়া হয়েছিলো বনী ইসরাইলদেরকে, কিন্তু এ নির্দেশ পালন করতে তারা গড়িমসি শুরু করলো। তাদের শৈথিল্য ও হঠকারিতার কারণে আল্লাহপাক তাদেরকে একটি বিশাল উন্ুক্ত প্রান্তরে বন্দী করে রাখলেন। চল্লিশ বছর ধরে সেই বৃক্ষছায়াহীন প্রান্তরে বন্দীজীবন যাপন করতে বাধ্য হয়েছিলো তারা৷ দিনের শুরুতে কেউ কেউ ওই প্রান্তর থেকে পালাতে চেষ্টা করতো কিন্ত্ব দিনান্তে দেখতো, যেখান থেকে যাত্রা শুরু করা হয়েছিলো সেখানেই দীড়িয়ে রয়েছে তারা । শেষে নিরুপায় হয়ে হজরত মুসা সকাশে তারা তাদের প্রয়োজন সমূহ পুরশের আবেদন জানালো । হজরত মুসার প্রার্থনার বদৌলতে আল্লাহপাক তাদের মাথার উপর স্থাপন করলেন শ্বেতশুত্র মেঘমালা । এভাবে প্রথর সূর্য কিরণ থেকে তাদেরকে রক্ষা করা হলো । রাতে সেখানে স্থাপন করা হতো একটি নূরের স্তম্ভ যাতে করে ঘোর অন্ধকারের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তোমাদের নিকট মান্না ও সাল্ওয়া প্রেরণ করলাম_ একথা বলে প্রান্তরের বন্দী জীবনে বনী ইসরাইলদেরকে প্রদত্ত দু'টি বিশেষ খাদ্যবস্ত্রর প্রতি ইঙ্গিত করা হয়েছে। একটির নাম “মান্না । অন্যটির নাম "সাল্ওয়া'। মান্না অর্থ 'তুবানজবীন' তাফসীরে মাযহারী/১৪৪ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।