Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

(০) -যখন তোমরা বলিয়াছিলে, "হে মুসা! আমরা আল্লাহ্‌কে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনও বিশ্বাস করিবনা ।' যখন তোমরা বজ্রাহত হইয়াছিলে তখন তোমরা নিজেরাই দেখিতেছিলে। 2 মৃত্যুর পর তোমাদিগকে পুনজীবিত করিলাম যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর! সঙ্গীরা বললো, তোমাকে কখনও বিশ্বাস করবোনা_ একথার অর্থ আমরা কখনই একথার স্বীকৃতি দিবো না যে, আল্লাহ্‌ তোমাকে তওরাত উপহার দিয়েছেন, তোমার সাথে তিনি কথা বলেছেন অথবা তুমি আল্লাহ্‌র নবী । “হাত্তা নারাল্লাহা জাহারাতান'-একথার অর্থ যতোক্ষণ না আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখি। চাক্ষুষ দর্শন বুঝাতে এখানে “জাহারন' শব্দটি ব্যবহৃত হয়েছে। যখন তোমরা বজ্বাহত হয়েছিলে- একথার অর্থ বস্রের আঘাতে যখন তোমরা মৃত্যুমুখে পতিত হয়েছিলে। কেউ কেউ বলেছেন, “ছুইক্' শব্দের অর্থ আগুন যা আকাশ থেকে অবতরণ করে সব কিছুকে ভম্মীভূত করে দেয়। তোমরা নিজেরাই দেখছিলে- একথার অর্থ তোমাদের উপর আপতিত ওই বিপদ তোমরা স্বচোখে অবলোকন করছিলো । মৃত্যুকে স্বচোখে দেখা না গেলেও মৃত্যু নিশ্চিতকারী বিপদকে দেখা সম্ভব । সঙ্গীরা যখন বস্ত্রাহত হয়ে মৃত্যুবরণ করলো তখন হজরত মুসা ক্রন্দনরত অবস্থায় আল্লাহপাকের দরবারে নিবেদন জানালেন, হে আমার প্রভুপ্রতিপালক! বনীইসরাইলের শ্রেষ্ঠ ব্যক্তিরা এখন মৃত । আমি আমার সম্প্রদায়ের নিকট ফিরে গিয়ে কীভাবে এর জবাবদিহি করবো । হে আমার পরোয়ারদিগার! যদি তুমি ইচ্ছা করতে, তবে আমি সহ আমার সম্প্রদায়ের সকলকেই মৃত্যুদান করতে পারতে । তুমি কি তবে কতিপয় অর্বাচীনের কারণে আমাদের সকলকেই ধ্বংস করে দিবে?' হজরত মুসার রোদন ও প্রার্থনা আল্লাহতায়ালার দয়ার সাগরকে তরঙ্গায়িত করে তুললো । একদিন একরাত্রি পর আল্লাহপাক হজরত মুসার সঙ্গীদিগকে জীবন দান করলে একে একে তাদের জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদের জীবিত হওয়া স্বচোখে দেখে যাচ্ছিলো, তাই আয়াতে বলা হয়েছে, তখন তোমরা নিজেরাই দেখছিলে । “ছুমমা বায়াছনাকুম মিমু বা'দি মাউতিকুম' অর্থ মৃত্যুর পর তোমাদেরকে পুনরুজ্জীবিত করলাম । “বায়াছ' শব্দের আভিধানিক অর্থ- কোনো বস্ত স্বস্থান থেকে উত্তোলন করা। হজরত কাতাদা বলেছেন, তাদের আমু এবং রিজিক তখনও ছিলো । তাই আল্লাহতায়ালা তাদেরকে পুনরুজ্জীবিত করেছিলেন, তাদের মৃত্যু যদি আয়ু শেষের মৃত্যু হতো তবে আল্লাহ্‌ তাদেরকে আর পুনরুজ্জীবন দান করতেন না। মৃত্যুমুখে পতিত সকল মানুষের মতো পুনরুথান ঘটাতেন কিয়ামত দিবসে । তাফসীরে মাযহারী/১৪ ৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।